IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> লিড নিউজ >> জেলা আ.লীগে পদ পেতে বিতর্কিতদের তোড়জোড়

জেলা আ.লীগে পদ পেতে বিতর্কিতদের তোড়জোড়

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি দ্রুততম সময়ের মধ্যে সকল উপ-কমিটি, জেলা, মহানগর এবং সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। নির্ধারিত সময়ের মধ্যে অনেকে কমিটি জমা না দেয়ায় এক সপ্তাহ সময়সীমা বৃদ্ধি করে দলটি।

কমিটি গঠনকে সামনে রেখে আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে বিভিন্ন গুরুতর অভিযোগে অভিযুক্ত, বিতর্কিত এবং অনুপ্রবেশকারীরা। অভিযোগ উঠেছে, বিভিন্ন জেলার খসড়া কমিটিতে আওয়ামী লীগের ত্যাগী এবং পোড় খাওয়াদের সঠিক মূল্যায়ন না করে অভিযুক্ত ও অনুপ্রবেশকারীদের স্থান দেয়ার পায়তারা চলছে।

আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, সম্মেলন সম্পন্ন বেশিরভাগ কমিটির খসড়া এরই মধ্যে জমা দেয়া হয়েছে। এখনো যেসব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা দেয়া হয়নি, চলতি সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশনা রয়েছে। সব কমিটি জমা হওয়ার পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা সেগুলো যাচাই বাছাই করবেন। পরবর্তীতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেগুলো তিনি আবারো যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদনের নির্দেশনা দেবেন।

অভিযোগ উঠেছে, বিভিন্ন জেলা কমিটিতে বিতর্কিত, অভিযুক্ত এবং অনুপ্রবেশকারীরা পদ বাগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের ম্যানেজ করে তারা পদ নেয়ার চেষ্টা করছেন। এমনকি আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় যেসব নেতা জেল জুলুম সহ্য করে রাজনীতি করেছেন, তাদের মধ্যে অনেকের সঠিক মূল্যায়ন করা নাও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্পষ্টভাবেই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগীদের সঠিকভাবে মূল্যায়ন ও বিতর্কিতদের স্থান না দেয়ার নির্দেশনা দেন। এমনকি যদি ত্যাগীদের বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের লোকদের দিয়ে কমিটি গঠন করা হয় তাহলে সে কমিটি ভেঙে দেয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়।

সভাপতি মণ্ডলীর সভায় আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেসব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটিতে শুধু নিজেদের পছন্দমতো লোক রাখবেন, যারা প্রতিদ্বন্দ্বীদের কমিটি থেকে বাদ দেবেন তাদের কমিটি অনুমোদন করা হবে না। যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন, তাদেরও কমিটিতে মূল্যায়ন করতে হবে। যারা প্রতিদ্বন্দ্বীদের বাদ দেবেন, দরকার হলে তাদের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করে দেব।

আসন্ন কমিটি করার ক্ষেত্রে কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছে দলটি। এ প্রসঙ্গে দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ জার্নালকে বলেন, কমিটি করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সর্তকতা অবলম্বন করতে হবে। দায়িত্বশীল ব্যক্তিরা অবশ্যই কমিটি করার সময়ে চুলচেরা বিশ্লেষণ করবেন এবং সতর্ক থাকবেন কমিটিতে ত্যাগী, পোড় খাওয়া নেতারা যেন পদবঞ্চিত না হয়। তারা পদবঞ্চিত হলে যিনি ওই জেলা বা বিভাগের দায়িত্বে থাকবেন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, আমরা চাইবো কোনো ত্যাগী নেতাকর্মীর প্রতি যেন অবহেলা করা না হয়। এখন যারা অনুপ্রবেশকারী তাদের অর্থনৈতিক শক্তি, মানসিক শক্তি একটু বেশি থাকে। তাদের সঙ্গে আমাদের পোড় খাওয়া নেতারা পেরে ওঠে না। তারা ধাক্কায় পেছনে পড়ে যায়। এই কারণে আমরা সতর্ক রয়েছি। আমাদের নেত্রীও এ ব্যাপারে খুবই হার্ডলাইনে আছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল বাংলাদেশ জার্নালকে বলেন, পরীক্ষিত, সৎ, কমিটেড, যাদের ব্যাকগ্রাউন্ড মুজিব আদর্শের, আমাদের নেত্রী শেখ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যাদের আস্থা আছে তারাই কমিটিতে স্থান পাবেন। যারা সমাজে নিন্দিত, দুষ্টচক্র বা যাদের কারণে দল বিব্রত হতে পারে তারা আওয়ামী লীগের কমিটিতে আসতে পারবে না বলে আমরা আশাবাদি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ