IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন
Home >> রাজনীতি >> ‘আ.লীগ সব সময় মানুষের পাশে থাকে’

‘আ.লীগ সব সময় মানুষের পাশে থাকে’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে মানুষের পাশে থেকে সেটি আবারো প্রমাণ করেছে। বিগত সময়েও মানুষের সুখে-দুঃখে বিপদে-আপদে যেভাবে পাশে দাঁড়িয়েছে, আগামীতেও সেইভাবেই মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ।

বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সমূহের মহল্লা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে ঈদ শুভেচচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মেয়র।

সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন বিধি-নিষেধ প্রদান করে সেটি বাস্তবায়ন করছে সরকার। এ সময় অনেক মানুষেরই জীবকা/অর্থের সংকট দেখা দিয়েছে। সংকটের এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশামতে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আমার বাবা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মাতা জাহানারা জামানের নামে ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার ব্যক্তিকে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজের প্যাকেট প্রদান করছি। সমাজের সামর্থবানরা যদি মানুষের পাশে দাঁড়াই তাহলে মানুষের অনেক উপকার হবে।’

অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31