IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> খালেদা জিয়াকে বিদেশ নিতে হঠাৎ এত তোড়জোড় কেন

খালেদা জিয়াকে বিদেশ নিতে হঠাৎ এত তোড়জোড় কেন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় গত ২৭ এপ্রিল। হাসপাতালে ভর্তির পর তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা বারবারই বলেছেন, খালেদা জিয়ার অবস্থা ভালো। কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি হাসপাতাল ছেড়ে বাসায় যাবেন।

কিন্তু চিকিৎসকদের এ ধারণা পাল্টে যায় ৩ মে। খালেদা জিয়া ওই দিন সকালে শ্বাসকষ্ট অনুভব করেন। বিকেলেই তাঁকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। দিতে হয় অক্সিজেন। ওই রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে সিসিইউতে কথা হয়েছে। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসও তিনি নিতে পারছেন। কথাও বলেছেন।

পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যাপারে বিএনপি বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

গতকাল বুধবার সকালে খালেদা জিয়ার চিকিৎসকেরা বলেছেন, বিএনপি চেয়ারপারসনের করোনা-পরবর্তী কিছু জটিলতা আছে। তবে কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নিলে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকেরা আশা প্রকাশ করেছেন। দুপুর পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কিন্তু বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা চিকিৎসকদের চিন্তায় ফেলে দেয়। বেলা তিনটার দিকে সিসিইউতে চিকিৎসারত খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তিনি কিছুটা বুকে ব্যথাও অনুভব করছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রথম আলোকে বলেন, বলা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি গত কয়েক দিনে নেই। এর মধ্যে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতির খানিকটা অবনতি হয়েছে বলা চলে। তিনি জানান, এ অবস্থার মধ্যে সন্ধ্যায় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড সব রিপোর্ট ও সর্বশেষ শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুপারিশ করে।

হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হওয়ার ঘটনায় এবং মেডিকেল বোর্ডের সুপারিশ—সব মিলিয়ে খালেদা জিয়ার পরিবার চাইছে তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে। আর এ কারণেই রাত সাড়ে আটটায় লিখিত আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় চলে যান শামীম এস্কান্দর। লিখিত আবেদনে কী আছে, তা জানতে চাইলে একটি সূত্র জানায়, সেখানে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। কোন দেশে খালেদা জিয়াকে তাঁর পরিবার নিতে চায়, সে সম্পর্কে চিঠিতে কিছু বলা হয়েছে কি না, জানতে চাইলে ওই সূত্র জানায়, না, সে কথা লেখা নেই।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গতকাল জানিয়েছেন, তাঁরা বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন করেছেন। আবেদনে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে সরকার অনুমতি দিলে খালেদা জিয়াকে তাঁরা লন্ডনে নিতে চান।

বিএনপি চেয়ারপারসন দেশের বাইরে মূলত সিঙ্গাপুর ও লন্ডনে চিকিৎসা করাতেন। এ ছাড়া একবার যুক্তরাষ্ট্রেও চিকিৎসা করিয়েছেন। বেশির ভাগ রোগের ফলোআপ চিকিৎসা সিঙ্গাপুরে হয়েছে। তবে লন্ডনে নিতে চাওয়ার পেছনে কারণ হিসেবে খালেদা জিয়ার একজন চিকিৎসক আজ সকালে বলেন, সেখানে তাঁর বড় ছেলে তারেক রহমান আছেন। তাঁর পুত্রবধূ জোবাইদা রহমান চিকিৎসক। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়গুলো মূলত তিনি দেখভাল করেন। লন্ডনে নেওয়া হলে চিকিৎসা, পরিবারের সান্নিধ্য—সবই পাবেন। ৭৬ বছর বয়সী একজন নারীর সুস্থ থাকা ও মানসিকভাবে ভালো থাকার জন্য পরিবারের সান্নিধ্যটাও অনেক জরুরি।

ওই চিকিৎসক জানান, এ মুহূর্তে খালেদা জিয়ার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। অক্সিজেন লাগছে। শরীরে দ্রবীভূত অক্সিজেনের মাত্রাও (স্যাচুরেশন) ওঠানামা করছে।

খালেদা জিয়া গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। আনুষ্ঠানিকভাবে আরটিপিসিআর পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ হননি। তবে খালেদা জিয়ার চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর দুই সপ্তাহ অনেক আগেই পার করেছেন খালেদা জিয়া। করোনা চিকিৎসার আন্তর্জাতিক গাইড লাইন অনুযায়ী দুই সপ্তাহ পর করোনার কোনো উপসর্গ শরীরে না থাকলে ধরে নেওয়া হয় ওই ব্যক্তির দ্বারা করোনা সংক্রমণ হবে না। এ কারণে খালেদা জিয়াকে নন-কোভিড রোগী হিসেবেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31