IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> যেভাবে এখনও বিদেশে যেতে পারেন খালেদা জিয়া

যেভাবে এখনও বিদেশে যেতে পারেন খালেদা জিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থনা করলে তিনি মুক্তি পেতে পারেন। সোমবার দিবাগত রাতে এক গণমাধ্যমে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তবে তা আইনের মাধ্যমে নিতে হয়। আইনে বলা আছে, প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে শর্তসাপেক্ষে অথবা নিঃশর্তভাবে ৪০১ ধারা বলে মুক্তি দিতে পারেন। ৪০২ ধারার মাধ্যমে রাষ্ট্রপতিও এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এছাড়া রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ নম্বর আর্টিকেলের মাধ্যমে নিজ ক্ষমতাবলে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন।

তিনি বলেন, খালেদা জিয়া প্রথমবার যখন মুক্তি চেয়ে দরখাস্ত দিয়েছিলেন প্রধানমন্ত্রী তখন ৪০১ ধারা বলে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছিলেন। খালেদা জিয়া ওই সময় সব শর্ত মেনে নিয়ে মুক্তি পেয়েছেন। সেই সময় ওই দরখাস্ত নিষ্পত্তি হয়ে গেছে।

আইনমন্ত্রী বলেন, একটি দরখাস্ত নিষ্পত্তি হওয়ার পর আবারও সেটা পুনর্বিবেচনা করার এখতিয়ার আইনে কোথাও বলা নেই। তাই যে দরখাস্ত নিষ্পত্তি হয়ে গেছে সেটা আর পুনর্বিবেচনার সুযোগ নেই।

তবে খালেদা জিয়া যদি তার বিরুদ্ধে আনিত সমস্ত অপরাধ স্বীকার করে আবারও প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তারা যদি খালেদা জিয়াকে ক্ষমার বিষয়টি বিবেচনা করে তাকে মুক্তি দেন তাহলে তিনি বিদেশ অথবা যে কোনো জায়গায় যেতে পারেন, বলেন আইনমন্ত্রী।

প্রসঙ্গত, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি না দেওয়ায় পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা। হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ার বিষয়ে যতটা আইনি দিক রয়েছে, তার চেয়ে রাজনীতি রয়েছে। বিএনপি নেতারা মনে করেন, খালেদা জিয়াকে ‘ভিত্তিহীন’ মামলায় সাজা দিয়ে কারাবন্দী করার অর্থ হচ্ছে- তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া। যে ষড়যন্ত্র ওয়ান-ইলেভেনের সময় থেকে হয়ে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31