IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> বাঘা উপজেলা ছাত্রদলের তিন নেতার পদত্যাগ

বাঘা উপজেলা ছাত্রদলের তিন নেতার পদত্যাগ

ধূমকেতু প্রতিবেদক : গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করে প্রকাশিত হয়।

কমিটি প্রকাশিত হওয়ার পর থেকে ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঘা উপজেলা ছাত্রদলের নেতা কর্মীদের মাঝে। ২১ সদস্যের কমিটির মধ্যে ইতিমধ্যে ৫ জন যুগ্ম আহ্বায়ক ও ২ জন সদস্য পদত্যাগ করেছেন।

তাঁদের অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় টিম রাজশাহীতে গত দেড়বছর পূর্বে যে সাংগঠনিক মতবিনিময় সভা করেছিলে তার বিপরীতমূখী কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছাত্রদলে বিবাহিতরা স্থান পাওয়ার কোন সুযোগ না থাকলেও বাঘা উপজেলা কমিটিতে বিবাহিতদের স্থান দেওয়া হয়েছে।

পদত্যাগকারী বাঘা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব কাইয়ূম শিমুল বলেন, এই কমিটিতে যাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়ে সেই সেলিম রেজা একটি ওয়ার্ড কমিটির দায়িত্ব নেওয়ার যোগ্য না। কেন্দ্রীয় নেতাদের সাথে যে মতবিনিময় সভা হয়েছিল সেখানেও সে উপস্থিত ছিলনা অথচ তাঁকে আহ্বায়ক বানানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা রাজশাহী জেলা বিএনপির এক নেতার পক্ষে এই কমিটি দিয়েছে যেখানে সেই নেতার পকেটের লোক হিসবে এদের আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে ।

পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক টনিজ আহম্মেদ বলেন, রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা কিসের স্বার্থে বাঘা উপজেলা ছাত্রদলের এমন কমিটির সুপারিশ কররো তা আমাদের বোধগম্য হচ্ছে না তাই এই কমিটি থেকে পদত্যাগ করেছি এবং এই কমিটি বাতিলের দাবী করছি ।

পদত্যাগকারী আরেক যুগ্ম আহ্বায়ক আমির হাসনাত রনি বলেন, রাজপথে মিছিল মিটিং করার কোন যোগ্যতা না থাকলেও যে অর্থ ও চামচামির বিনিময়ে পদ পাওয়া যায় তাঁর উজ্জল দৃষ্টান্ত হচ্ছে বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। এই অথর্ব কমিটিতে থাকার চেয়ে দলের একজন কর্মী হিসবে কাজ করাই ভাল তাই পদত্যাগ করেছি এবং নতুনভাবে পরিক্ষিত, যোগ্যদের দিয়ে বাঘা উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করার জন্য অনুরোধ করছি ।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি বলেন, এখন পর্যন্ত রাজশাহী জেলা ছাত্রদল অধিনস্থ সকল ইউনিট কমিটি রাজশাহী জেলা কমিটি অনুমোদন করেছে এবং সে সকল ইউনিট কাজ করছে। বাঘা-চারঘাট উপজেলা কমিটি গঠনে রাজশাহী জেলা সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে মতানৈক্যের ফলে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা এই কমিটি গঠন করে প্রকাশ করেছেন তবে আমি যে মতামত দিয়েছিলাম অথ্যাৎ দলের জন্য যে সকল নেতা কর্মীরা পরিশ্রম করেছে, মামলা নির্যাতনের স্বীকার হয়েছে তাদের যথাযোগ্য মূল্যায়ন করা হয়নি এবং একপেশী কমিটি গঠিত হয়েছে যা সংগঠনের জন্য ভাল হয়নি।

তিনি বলেন, পদত্যাগ কোন সমাধান না কমিটির বিষয়ে আপত্তি থাকতে পারে কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু পদত্যাগ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন তারা দ্রুত এই বিষয়ে একটা সমাধান করবেন ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31