ধূমকেতু প্রতিবেদক, লালপুর : আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার চং ধুপইল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়নের দাবিতে কাফন পরে মিছিল করেছে ওই ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশের) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অরেন্জ এর সমর্থকরা।
রোববার সন্ধার আগে তার শত শত সমর্থক উপজেলার করিমপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে “শেখ হাসিনার কাছে করোজর, অরেন্জকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হোক” সম্বলিত ব্যানার, পোষ্টার ও ফেস্টুন নিয়ে মিছিল বের করে।
মিছিলটি ইউনিয়নের করিমপুর, আব্দুলপুর বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে করিমপুর রেলগেট এলাকায় পথসভা করে।
পথসভায় চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন অরেন্জ তার বক্তব্যে বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, সারা জীবন দল করে আসছি, দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তবে আমি আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।


