IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> সুষ্ঠু পরিবেশে নাটোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

সুষ্ঠু পরিবেশে নাটোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে নাটোরের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১। বৃহস্পতিবার সকাল ৮টায় নাটোর সদরের ৭টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়। প্রতিটা কেন্দ্রেই ভোটারদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বড়হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে সকাল পৌনে ১০টায় ভোট পড়েছে ১৫ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার ১০০৮জন এবং এই সময়ে এই ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।

প্রিজাইডিং অফিসার ইলিয়াস হোসেন বলেন, এই কেন্দ্রের কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটার কারণে মহিলা ভোটারদের অংশগ্রহন বেশি।

এছাড়া একই ইউনিয়নের দিয়ারভিটা এলাকার পারভিন পাবলিক হাই স্কুলের ভোট গ্রহন ধীরগতিতে নেয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার তানভীর বুলবুল বলেন, এই কেন্দ্রে দিয়ার ভিটা ও বড়ভিটা ২ এলাকার ভোটার ভোট দেঢার দরুণ দিয়ারভিটার বেশি সংখ্যক ভোটার ভোট দিতে এসেছে কিন্তু বড়ভিটার ভোটাররা এখনও আসে নাই। তাই এমন অবস্থা। তাছাড়া সকল পোলিং অফিসাররাই সঠিকমত কাজ করছে।

তাছাড়া তেবাড়িয়া ইউনয়নের জংলী শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একডালা মডেল হাইস্কুল, কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় ঘুরে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের চিত্রই ফুটে উঠেছে। দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন হয়েছে ৪৫ শতাংশ।

দুপুরের পরে লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের হয়বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হালসা ইউনিয়নের গোকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারগন বলেন এবার চাপমুক্তভাবে ভোট গ্রহণ চলছে। বিকাল ৩ টা পর্যন্ত ৬৭ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। বিকাল ৪ টা নাগাদ হয়তো ৭৫ শতাংশ ভোটগ্রহণ হয়ে যাবে।

ভোট দিতে আসা বৃদ্ধ দুলাল চন্দ মহন্ত, বৃদ্ধা জহুরা খাতুন ভোট দিতে পেরে খুবই উচ্ছসিত। তাছাড়া নবীন ভোটার রকিবুল ও সুজন হোসেন বলেন ভোট দিতে আসাতে কেউ বাধা প্রদান করেনি।

উল্লেখ্য নাটোর সদরের ৭টি ইউনিয়নের ৯২ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31