IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে পুরুষশূণ্য ভোট কেন্দ্র, নারী ভোটারের দীর্ঘ লাইন

চাঁপাইনবাবগঞ্জে পুরুষশূণ্য ভোট কেন্দ্র, নারী ভোটারের দীর্ঘ লাইন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর ব্যাপক নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ সারিতে অপেক্ষা করছে নারী ভোটাররা। নারী ভোটারের উপস্থিতি থাকলেও পুরুষশূন্য ভোট কেন্দ্র দেখা গেছে। এমনকি কেন্দ্রে পুরুষ ভোটার নেই বললেই চলে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের নামোটিকরী আলিম মাদরাসা ও ০২নং ওয়ার্ডের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে। 

রোববার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নামোটিকরী আলিম মাদরাসা ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ২টি দীর্ঘ সারিতে ভোট কেন্দ্রে ভোট দেয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা। ভোট কেন্দ্রের নতুন ভবনের নিচতলায় পরিস্থিতি এমন যেন, তিঁল ধারনের থায় নাই। তীব্র রোদে নারী ভোটাররা অবস্থান নিয়েছেন বারান্দায়। তাদের সামলাতে হিমশিম নারী আনসার সদস্যরা। 

নারী ও পুরুষ ভোটার, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, এখন আমন ধান কাটার সময়। তাই সকাল থেকে বেশিরভাগ পুরুষ ভোটাররা মাঠে কাজে ব্যস্ত। অন্যদিকে দুপুরের আগেই ভোট দেয়া শেষ করে বাসায় ফিরে রান্না করার জন্য নারী ভোটাররা সকালেই চলে এসেছেন। ধান কাটার কাজ শেষে বিকেলের দিকে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়তে পারে। 

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই কেন্দ্রে ভোট দেয়ার অপেক্ষা করছিলেন সাকিলা খাতুন। তার স্বামীও মাঠে গেছেন আমন ধান কাটতে।  তিনি জানান, এখানকার বেশিরভাগ পুরুষ মানুষ কৃষক ও কৃষি কাজের সাথে জড়িত। এখন ধান কাটার মৌসুম, বাসায় থাকার সময় নাই। সকল পুরুষ ভোটাররাই ভোট দিবে, তবে দুপুরের পর। তাই এই সুযোগে বাড়ির মহিলারা ভোট দিতে এসেছে। 

পুরুষ কক্ষের এক প্রার্থীর এজেন্ট জাহিদ  হাসান বলেন, ভোট গ্রহণ শুরুর দিকে পুরুষ ভোটারের উপস্থিতি কিছুটা ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি কমতে থাকে। মহিলা ভোটারের উপস্থিতি অনেক থাকলেও পুরুষ ভোটার নেই বললেই চলে। 

নামোটিকরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান  জানান, প্রথম দুই ঘন্টায় ২৭ শতাংশ ভোট পড়েছে। আমন ধান কাটার মৌসুম তাই উপস্থিতি কম। এছাড়া পুরুষ ভোটার অনুপস্থিতির অন্য কোন কারন নেই। তবে বিকেলে পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়বে। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২টিতে ব্যালেট পেপার ও ১টিতে ইভিএম এ ভোট নেয়া হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।  ১৩টি ইউনিয়নে ৩ লক্ষ ৪০ হাজার ৬শ ৬০ জন ভোটার ১৪৫ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫১১ জন।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৭৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুঠোফোনে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শিবগঞ্জ উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু করতে ৩টি ইউনিয়ন কে অধিক গুরুত্বপূর্ণ এবং ১০টিকে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে চিহ্নিত করে ১০ জন ম্যাজিষ্ট্রেট, ৫ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি, পুলিশ ও ৬ টি র‌্যাবের টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। 

উল্লেখ্য, মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় কানসাট ছাড়া ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ভোটার সংক্রান্ত আইনি জটিলতার কারণে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল করা হয়। 

অপরদিকে নয়ালাভাঙ্গা ও মনকষা ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন মোস্তাকুল ইসলাম পিন্টু ও মনাকষায় মির্জা শাহাদাৎ হোসেন খুররম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31