IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্যবাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক’

‘বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বাস করছি। ১৯৭১ সালের যে গণতন্ত্রের চেতনা সেই চেতনাকে ধারণ করে আমরা এ দেশে বাস করছি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপে এসে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। আমরা জানি, এবার করোনাভাইরাসের কারণে আপনাদের অনেক বিধিনিষেধের মধ্য দিয়ে পূজা উদযাপন করতে হচ্ছে। উৎসবের অনেক কিছু আপনারা পালন করতে পারছেন না।’

ফখরুল বলেন, ‘দুর্গাদেবী যেভাবে পৃথিবীতে অসুরকে পরাজিত করার জন্য আবির্ভূত হয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখনো সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই অসত্যের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমাদেরকে ন্যায় ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে।’

ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপে পৌঁছালে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা তাপস কুমার পাল, কাজল দেবনাথসহ পূজা উদযাপন কমিটির নেতারা বিএনপি মহাসচিবকে স্বাগত জানান।

পরে বিএনপি মহাসচিব নেতৃবৃন্দকে নিয়ে দুর্গাদেবীর প্রতিমার কাছে কিছু সময় অবস্থান করেন। তিনি ভক্ত-পূণ্যার্থীদেরও শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় হাবিব উন নবী খান সোহেল, গৌতম চক্রবর্তী, ইশরাক হোসেন, অমলেন্দু দাশ অপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রমেশ দত্ত, মহানগরের কাজী আবুল বাশার, মীর আশরাফ আলী আজম, ছাত্র দলের ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএসএইচ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930