IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> রাজশাহী >> লিড নিউজ >> মাঘের শেষে রাজশাহীতে ফের বৃষ্টি, ভোগান্তীতে মানুষ

মাঘের শেষে রাজশাহীতে ফের বৃষ্টি, ভোগান্তীতে মানুষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : বুধবার ছিলো মাঘের ২৭ তারিখ। মাঘের শেষে এসে আবারো রাজশাহীতে হয়েছে বৃষ্টি। এছাড়াও সারাদিন আকাশ ছিলো মেঘে ঢাকা। ফলে এতে বাড়ে শীতের তীব্রতা। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।

এরপর বৃহস্পতিবার ভোর থেকে আবারও বৃষ্টি হতে শুরু করে। তবে একেবারে অল্প পরিমাণের এ বৃষ্টিতে আলুর কিছুটা ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা। তবে উপকার হবে আম, পেঁয়াজসহ অন্যান্য ফসলের।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়লেও আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

এদিকে বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় বেড়েছে শীতের তীব্রতা। ভোগান্তীতে পড়েছে মানুষ। নগরীর রিকশা চালক হযরত আলী বলেন, বৃষ্টি খুবই কম হচ্ছে। কিন্তু যেটুকু হচ্ছে-তাতেই শীত বাড়িয়ে দিয়েছে। শীতের মধ্যে বৃষ্টিতে গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে।

দুর্গাপুরের কৃষক নজরুল ইসলাম বলেন, বৃষ্টিতে আলুর কিছুটা ক্ষতি হবে। অনেকই পাকা আলু তুলতে পারবেন না। তাতে আলুতে দাগ সৃষ্টি হবে। তবে ধান, পেঁয়াজ, আমসহ অন্যান্য ফসলের লাভ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31