IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে আদিবাসীদের হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন

গোদাগাড়ীতে আদিবাসীদের হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীর বসস্তপুরে একটি চক্রের কবল থেকে জমি উদ্ধারের পর হয়রানি বন্ধের আবেদন জানিয়েছেন ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের সদস্যরা।

রোববার বেলা ১১টার সময় গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। আদিবাদী নেতা জোহর লাল পান্নার অভিযোগ-গত ২৬ বছর ধরে দখলদার একটি চক্র তাদের পরিবারের ২৪ কাঠা বসতভিটাসহ বিপুল পরিমাণ ফসলি জমি দখলে নিয়ে আছেন। সম্প্রতি এসব জমি থেকে দখলদারদের সরাতে গেলে তারা প্রাণনাশের হুমকি দিয়েছেন। মামলা মোকদ্দমা করে হয়রানি শুরু করেছেন। এর ফলে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে ক্ষোভ ও ভীতির সৃষ্টি হয়েছে।

গোদাগাড়ীর চৌদুয়ার গ্রামের বাসিন্দা জোহর লাল পান্না (৪৫) সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২৯৮ নং বসন্তপুর মৌজার দুই দাগে আনুমানিক ২৪ কাঠা বসতভিটার প্রকৃত মালিক তার বাবা মৃত গাহানু সরদার। বাবার মৃত্যুর পর এই জমির মালিক এখন তিনি। জমির কাগজপত্র ও হালনাগাদ খাজনাও তার বাবার নামে চলমান আছে। কিন্তু গত ২৬ বছর আগে এলাকার জালাল উদ্দিন, তার তিন ছেলে শহিদুল, মাহাবুবুর রহমান, তাহাবুর রহমান মিলে জমিতে মাটি ও খড়ের চালা তুলে জবরদখল করে নেয়। বাবা গাহানু সরদার মারা গেলে তিনি পৈত্রিক সম্পত্তি উদ্ধারের বহু চেষ্টা করেন। সংবাদ সম্মেলনে অভিযোগে আরও বলা হয় গত ২০ ফেব্রুয়ারি তিনি এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে দখলদারদের সরে যেতে বলেন। কিন্তু তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। পরে আমি জমি দখলমুক্ত করতে থানা পুলিশে লিখিত অভিযোগ করি দখলদার জালাল গংয়ের বিরুদ্ধে। পুলিশ উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় ডাকেন। কিন্তু দখলদাররা কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশও দখলদারদেরকে জমি ছেড়ে দিতে বলেন। গত ৫ মার্চ দখলদাররা তাদের অধিকাংশ জিনিসপত্র নিজে থেকেই সরিয়ে নেন। গত ৬ মার্চ আমি নিজ সম্প্রদায়ের লোকজন নিয়ে জমিতে গিয়ে দখলদারদেরকে জিনিসপত্র সরাতে সহযোগীতা করি। এলাকার শত শত মানুষ তা দেখেছেন।

জোহরলাল পান্না আরও অভিযোগ করেন, দখলদাররা নিজেরাই জিনিসপত্র সরিয়ে নিয়ে গেলেও তারাই আবার বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ করেন আমরা নাকি তাদের বাড়িতে ভাংচুর করেছি লুটপাট করেছি বাড়িতে আগুন দিয়েছি। অমানবিক কায়দায় উচ্ছেদ করেছি। সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আমি তাদের প্রত্যেককে জমির কাগজপত্র দেখিয়েছি। এসব অপপ্রচার চালিয়ে দখলদার চক্র লোকজন ও প্রশাসনের সহানুভুতি পাওয়ার চেষ্টা করছেন। আমরা আদিবাসী মানুষ। শক্তি দিয়ে কাউকে উচ্ছেদ করার মতো ক্ষমতা আমাদের নেই। দখলদাররা যদি তাদের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারে-এই জমির ওপর কোন দাবি দাওয়া রাখব না-সংবাদ সম্মেলনে আরও জানায় জোহরলাল পান্না।

এদিকে সংবাদ সম্মেলনে জোহরলাল পান্নার অভিযোগের বিষয়ে জানতে চাইলে দখলদার জালাল উদ্দিন জানান, এই জমি কেনার জন্য তিনি জোহরলালের বাবা গাহানু সরদারকে ২৬ বছর আগে টাকা দিয়েছিলেন। কিন্তু সাঁওতালের জমি কেনার জন্য সরকারি অনুমতি লাগে। সেই অনুমতি নেওয়ার আগেই প্রকৃত মালিক গাহানু সরদার মারা যান। সেই থেকে তিনি ও তার তিন ছেলে জমিতে বাড়িঘর করে বসবাস করে আসছিলেন। গাহানু সরদারের মৃত্যুর পর তার ছেলে জোহরলাল পান্নার কাছে রেজিষ্টি করে চাইলেও তিনি দেননি। এখন আমাদের উচ্ছেদ করা হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙ্চুর করে আগুন দেওয়া হয়েছে। আমরা অন্যায়ভাবে উচ্ছেদের বিচার চাই।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, জমিটির প্রকৃত মালিক গাহানু সরদারের ছেলে জোহরলাল পান্না। অভিযোগ পেয়ে দুই পক্ষকেই থানায় ডাকা হয়েছিল নিজ নিজ পক্ষের কাগজপত্র নিয়ে। কিন্তু জালাল উদ্দিনের কোন কাগজপত্র নেই। বরং জোহরলাল পান্নার খাজনা খারিজ হালনাগাদ আছে। ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের কোন ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন ওসি। দখলদাররা পরিস্থিতি দেখে নিজেরাই সরে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31