ধূমকেতু প্রতিবেদক : “দুর্নীতি দমন আইন-বিধি ও দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ” এর উপর কর্মকর্তা সমন্বয়ে ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ভার্চুয়ালি কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদের সভাপতিত্বে “দুর্নীতি দমন আইন-বিধি ও দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ” কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আখতার জাহান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী অত্যন্ত শুনামের সাথে তারা তাদের কাজ করে যাচ্ছে। তাদের দ্বায়িত্ব ঠিক ভাবে পালন করছে বলে বরেন্দ্র অঞ্চলে একসময় এক ফসল হতো কিন্তু বর্তমানে এখন তিন ফসলও হচ্ছে। এটা সম্ভব হচ্ছে শুধু কৃষকের সাথে সমন্বয় করে এবং সৎ ভাবে কাজ করছে বলে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কৃষি বান্ধব সরকার তিনি সব সময় কৃষিকের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছে। তাই আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের সকলকে নিজেদের জায়গায় সৎ থাকতে হবে এবং প্রতিষ্ঠানে সুনাম ধরে রাখতে হলে দুর্নীতিকে না বলতে হবে। তাহলে আমরা সোনার বাংলদেশ গড়ে তুলতে পারবো।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগের এর পরিচালক কামরুল আহসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিএমডিএ উপ ব্যবস্থাপক (কৃষি) এ.টি.এম রফিকুল ইসলাম।
ভার্চুয়াল কর্মশালায় যুক্ত ছিলেন, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর,গাইবান্ধা, কুড়িগ্রাম, পাবনা, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী ও পীরগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, মিঠাপুকুর, নীলফামারী, নবাবগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন জোন অফিস এর সহকারী প্রকৌশলীগণ।


