IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> রাজশাহী >> খেলা >> জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী কিশোর ফুটবল একাডেমি আয়োজিত জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেট-২০২০।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় পাবনা জেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পদ্মা যুব সংঘ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার ও ট্রফি এবং সেরা খেলোয়াড়দের ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের উজ্জ্বল ইতিহাস রয়েছে। এখান থেকে অনেকেই জাতীয় দলে খেলেছেন। সেই ধারাবাহিকতায় আবার ফিরিয়ে আনতে চাই। রাজশাহী ক্রিকেটের জন্য একাডেমি থাকলেও ফুটবলের জন্য কোন একাডেমি নেই। তাই ফুটবল একাডেমি গড়ে তুলতে চাই। আগামীতে সংলগ্ন জাহানারা জামান স্মৃতি খেলার মাঠকে (মিনি স্টেডিয়াম) পুর্নাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে।

জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব টুর্নামেন্ট আয়োজন কমিটির আহŸায়ক বজলুর রহমান রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ওয়াহেদুন নবী অনু। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, সার্বিক পরিচালনায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, সার্বিক সহযোগিতায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফিরোজ কবির মুক্তা, সার্বিক ব্যবস্থাপনায় কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলুকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাবেক ফুটবলার জেড মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। হাজার হাজার দর্শক প্রাণবন্ত ফাইনাল খেলা উপভোগ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা ও ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম ও সিরাজী ফেরদৌস ইমন অনুষ্ঠানে ৮টি দল অংশ নিয়েছিল।

দলগুলো হচ্ছে নাটোর, পাবনা, বগুড়া ও নওগাঁ জেলা দল, রাজশাহীর পদ্মা যুব সংঘ, কিশোর ফুটবল একাডেমি, মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ, রাজশাহী ট্রেনিং সেন্টার দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31