IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> রাজশাহী >> বাঘায় পুকুর খননে কাটা পড়ছে গাছ, মাটি পরিবহনে দূষিত হচ্ছে পরিবেশ

বাঘায় পুকুর খননে কাটা পড়ছে গাছ, মাটি পরিবহনে দূষিত হচ্ছে পরিবেশ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায়, নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে পুকুর খনন। এতে একদিকে কমছে আবাদি, পরিবর্তন হচ্ছে জমির আকার, জমি অন্যদিকে নিধন হচ্ছে বৃক্ষ দূষণ হচ্ছে পরিবেশ। আর ইট পোড়ানোর কাজে ভাটায় যাচ্ছে খড়ি।

পাশাপাশি, মাটি ও খড়ি পবিহনের ফলে বিনষ্ট হচ্ছে সরকারি রাস্তা, ভয়াবহ দূষণের শিকার হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগ-বালাই। স্থানীয়দের মনে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করলেও রহস্যজনক কারণে নির্বিকার সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। অবশেষে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন স্থানীয়রা। যার অনুলিপি কপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বেশি লাভের আশায় পুকুর খননের ফলে কোথাও কোথাও জমির আম গাছসহ অন্যান্য বৃক্ষও কাটা পড়ছে। ভূমি আইন উপেক্ষা করে অবাধে পুকুর খনন করায় কমে যাচ্ছে তিন ফসলী জমির পরিমাণ। পাশাপাশি মাটির চাহিদা মেটাতে দেদারছে বিক্রি হচ্ছে টপ সয়েল। বিক্রি করা এ মাটি পরিবহনের ভারি ডামট্রাক ও ট্রাক্টরের চলাচলে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ের গ্রামীণ পাকা রাস্তা-সড়ক।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কোন কোন এলাকায় (ভেকু) খনন যন্ত্র দিয়ে আবার কোথাও শ্রমিক লাগিয়ে মাটি কেটে ও ট্রেক্টরের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে। অনুমোদন ছাড়াই করা হচ্ছে এসব কাজ। জমির টপসয়েল কেটে নিয়ে যাওয়া হচ্ছে মালিককে অর্থের লোভ দেখিয়ে। দিন-রাত বলে কথা নেই। পুকুর খনন চলছেই। তাদের মতে, যারা এসব কাজ করছেন তারা ক্ষমতাবান বলেই করছেন।

সরেজমিনে দেখা গেছে, বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা, বলিহার, চাকিপাড়া, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বার খাদিয়া, মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুরসহ আড়ানী, বাউসা ইউনিয়নে পুকুর খননের মহোৎসব চলছে। পুকুর খননের ফলে নিধন হচ্ছে বৃক্ষ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাঘা উপজেলায় কৃষি জমির পরিমাণ ৩৭ হাজার ৯০৮ হেক্টর। এর মধ্যে ৫ ফসলি ১৫০ হেক্টর। ৪ ফসলি ১০০০ হেক্টও, ৩ ফসলি ৫০০০ হেক্টর, ২ ফসলি ৮ হাজার ৪৭৯ হেক্টর ও ১ ফসলি ১২০০ হেক্টর জমি। নীট ১৫৮২৯ নিবিড়তা ২৩৯.৪৮%। এ ছাড়া নিচুমানের জমিতে এক থেকে দুই ফসল আবাদ হয়ে থাকে। এসব জমির শ্রেণী পরিবর্তন করে খনন করা হচ্ছে পুকুর। ফলে কমে যাচ্ছে ফসলি জমির পরিমাণ।

অভিযোককারিদের একজন সহিদুল ইসলাম জানান,পুকুর খননে কমছে ফসলি জমি তেমনি নিধন হচ্ছে বৃক্ষও। মাটি পরিবহনের ফলে রাস্তা-সড়ক নষ্টসহ হুমকির মুখে পড়ছে পরিবেশ। কিন্তু প্রতিকারে স্থানীয় উপজেলা প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় আসু প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমার নেই। উপজেলার প্রশাসনিক সক্ষমতা দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, খবর পেলে পুকুর খনন বিষয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31