ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ২১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন, বাঘা থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ শ্রীমতি ময়না মুর্মু (৪৫) কে ১৫ লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ডাবলু (৩৫) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ রাজশাহী চারঘাট এলাকা হতে রাকিবুল ইসলাম (২৩) ও নাহিদ ইসলাম ওরফে এনামুল (২১) কে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


