IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাব্বিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে যারা আছেন :

সহ সভাপতিকবৃন্দ নুরজামাল ইসলাম ও জান্নাতুল মাওয়া সিফা, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ নাঈম হোসেন ও জয় খ্রীষ্ট্রফার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্রনাথ মন্ডল সৌমেন, কোষাধ্যক্ষ রিয়াজ আলী মৃদুল, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজন ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মতিউর রহমান মতি, আইন সম্পাদক হাবিবুর রহমান হাসান মৃধা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবেল পারভেজ, ত্রাণ ও কল্যাণ সম্পাদক সাগর ইসলাম অভি, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজ খান হেলেন।

কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন, হুমায়ুন কবির, আনিকা তামান্না, আল-আমিন হোসেন, সাঈদ হাসান পিন্টু, কাজল শুভ্র দাস।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক মীর তোফায়েল হোসেন ও সঞ্চালনা করেন জাহিদ হাসান সাব্বির। মুক্ত আলোচনা ও সকলের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন সভার সভাপতি।

পরবর্তীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে হুমায়ুন কবীর (পল্লী বার্তা প্রতিনিধি) কে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এরপর শতাধিক অনলাইন সাংবাদিকদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মীর তোফায়েল হোসেন (বরেন্দ্র টিভি) কে সভাপতি এবং জাহিদ হাসান সাব্বির (বাংলার জনপদ) কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এসময় প্রায় শতাধিক অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম সুসংগঠিত রাখতে সকল সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান সংগঠনের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

ইতিমধ্যেই অনলাইন সাংবাদিকদের নিয়ে সংগঠনটি রাজশাহীতে এক আলোড়ন সৃষ্টি করছে। উক্ত সেই সভায় গঠণতন্ত্রের নিয়মানুযায়ী আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় আগামি এক বছরের জন্য বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ৫৬ জন সাধারণ সদস্যকে কমিটিতে অনুমোদন দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31