IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ধূমকেতু নিউজ অনন্য একটি পোর্টাল হিসেবে স্বীকৃতি পেয়েছে : সুমন

ধূমকেতু নিউজ অনন্য একটি পোর্টাল হিসেবে স্বীকৃতি পেয়েছে : সুমন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ‘রাজশাহীতে ইতিমধ্যেই অনেকগুলো অনলাইন নিউজ পোর্টাল আছে। তার মধ্যে ধূমকেতু নিউজ অনন্য একটি পোর্টাল হিসেবে আমাদের কাছে স্বীকৃতি পেয়েছে।’

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনামের সাথে দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো উত্তরাঞ্চলের স্বনামধন্য জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’। এ উপলক্ষে রোববার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হল রুমে ধূমকেতু নিউজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা সকলেই অনলাইন যোগাযোগ মাধ্যমের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছি সেখানে আমরা দেখেছি ধূমকেতু নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। আমরা চাইবো আগামীতেও ধূমকেতু নিউজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সকলের মাঝে দ্রæততার সাথে পৌঁছে দিবে। এই সাফল্য কামনা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য সরকার দুলাল মাহমুদ, রূপরেখা কিশোর মেলার প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম হায়দার, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম।

বিশেষ অতিথির বক্তব্যে ইব্রাহিম হায়দার বলেন, ‘বর্তমানে এমন একটা পরিস্থিতি যে নিউজ পরিচালনা করা খুব কষ্টকর বিষয়। তারপরও ধূমকেতু নিউজ সুষ্ঠু ও সুন্দরভাবে যে সংবাদ পরিবেশন করে আসছে এজন্য ধূমকেতু পরিবারকে ধন্যবাদ জানায় এবং ধূমকেতু নিউজের শুভ কামনা করি।’

বিশেষ অতিথির বক্তব্যে মীর তোফায়েল হোসেন বলেন, ‘ধূমকেতু নিউজ রাজশাহীর একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। ধূমকেতু নিউজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আরও জনপ্রিয়তা অর্জন করবে। আমি ধূমকেতু নিউজের সাফল্য কামনা করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান।

তিনি বলেন, ‘ধূমকেতু নিউজ হাটি হাটি পা পা করে দ্বিতীয় বর্ষ পার করে তৃতীয় বর্ষে পদার্পন করলো। এটা সত্যিই একটা গৌরবের বিষয় এবং অনলাইন পত্রিকার জন্য একটি মাইলফলক। অনেক অনলাইন পত্রিকা শুরু হয় কিন্তু টিকে থাকতে পারে না বা কঠিন হয়। কিন্তু ধূমকেতু নিউজ সুন্দরভাবে এবং গৌরবের সাথে দুইটি বছর পার করেছে। আগামীতে যেন ধূমকেতু নিউজ আরও এগিয়ে যেতে পারে এই প্রত্যাশায় করি।’

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের বিশেষ রিপোর্টার ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সহ সভাপতি জান্নাতুল মাওয়া সিফা।

এসময় উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার আল ফাত্তাহ সামাদ, ফটো সাংবাদিক শামিম ইসলাম ও ফায়সাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মানিক, রাজশাহীর উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সদস্য সোনিয়া খাতুন, সদস্য জিল্লুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির ও সম্পাদক মাহাবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনসহ কমিটির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ ¯েøাগানকে ধারণ করে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের। হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল দুইটি বছর। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০২০ সালের ০৪ ডিসেম্বর তা আজ তৃতীয় বছরে পদার্পণ করেছে। ইতিমধ্যে সকলের আস্থার প্লাটফর্ম হিসেবে পত্রিকাটি জায়গা করে নিয়েছে।

অনুষ্ঠানে বৃক্ষের প্রতি বিশেষ অবদান রাখায় রাজশাহী রূপরেখা কিশোর মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বৃক্ষপ্রেমী ইব্রাহিম হায়দারকে ধূমকেতু নিউজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31