IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> আমরণ অনশণে রাবির উর্দু বিভাগের শিক্ষার্থীরা

আমরণ অনশণে রাবির উর্দু বিভাগের শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-২০ সেশনের দ্বিতীয় সেমিস্টার পরিক্ষায় ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে আমরণ অনশনে বসেছেন উর্দু বিভাগের শিক্ষার্থীরা। দ্রুত সমাধান না পেলে অনশন ভাঙ্গবেন না বলে জানান অনশনরত শিক্ষার্থীরা।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ এপ্রিল প্রথম বর্ষের ক্লাস শুরু হয়ে শেষ হয় ২১ এপ্রিল। দীর্ঘ চার মাস পর গত ২৫ আগষ্ট ফলাফল প্রকাশিত হলে সেখানে বিভিন্ন অসঙ্গতি দেখতে পান শিক্ষার্থীরা। ৪ জন সিজিপিএ তিন এর উপরে, আর কিছু সংখ্যক দুই এর উপরে। ১০৪ নং কোর্সে ১৪ জন ফেইল ওর ৮ জন ইয়ার ড্রপ হয়। এমন অসংগতি দেখে বিভিন্ন সময় আন্দোলন করেন তারা। এর আগেও বিভাগে মূল ফটকে তালা দেওয়া, অবস্থান কর্মসূচী পালন করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বশেষ ৩০ নভেম্বর ফলাফল প্রকাশ করবে বলে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন। নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশিত না হওয়ায় আমরণ অনশনে বসেছেন তারা।

ফল বিপর্যয়ে ভুক্তভোগী উর্দু বিভাগের এক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, শিক্ষকদের অভ্যন্তরীণ ও রাজনৈতিক কোন্দলের প্রভাবে শিক্ষার্থীদের সাথে ইচ্ছে করেই এমন ফল বিপর্যয়ের ঘটনা ঘটানো হয়েছে। ফলাফল বিপর্যয়ের অভিযোগ শিকার করে পুনঃমূল্যায়নের আশ্বাস দিয়েছিলেন শিক্ষকরা। 

পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ করার বিভিন্ন সময় নির্ধারণ করলেও তা প্রকাশ করেননি। সর্বশেষ ৩০ নভেম্বর প্রকাশ করার কথা থাকলেও প্রকাশ না করে কালক্ষেপণ করছেন।  

ফল বিপর্যয়ে ভুক্তভোগী উর্দু বিভাগের এক শিক্ষার্থী সুরাইয়া আক্তার বলেন, শিক্ষকরা আমাদের ক্লাসেই হুমকি দিতেন, তারা বলতেন, তোমরা কিভাবে ভালো রেজাল্ট করো আমি দেখে নিব, উপর তলা থেকে তোমাদের নিচ তলায় নামিয়ে দিব। আমরা একটা ফরেন ভাষা উর্দু বিভাগে পড়ি তাই আমাদের অনেক সমস্যা থাকতে পারে। অতিদ্রুত আমাদের ফলাফল প্রকাশ না হলে আমরা অনশন ভাঙ্গবো না। 

আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, আমাদের একটাই দাবি আমাদের যে ফলাফল বিপর্যয় ঘটেছে তা পুনর্মূল্যায়ন করে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত করতে হবে। যতক্ষণ না আমাদের ফলাফল প্রকাশিত হচ্ছে ততক্ষণ অবধি আমরা অনশন চালিয়ে যাব।

আমরণ অনশনের বিষয়ে জানতে চাইলে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, শিক্ষার্থীরা আমরণ অনশনের বসেছে শুনেই আমাদের বিভাগের শিক্ষকদের ডেকেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই যাবো শিক্ষার্থীদের কাছে যাবো এবং দাবি দাওয়া গুলো শুনে তা সমাধান করার চেষ্টা করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31