IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> লিড নিউজ >> অর্ধেক চিকিৎসক নিয়ে চলছে রাবি মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

অর্ধেক চিকিৎসক নিয়ে চলছে রাবি মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়ন করছেন প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী। তাদের চিকিৎসা সেবা দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসকের পদ রয়েছে ৩৬টি। কিন্তু সেই পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র ১৮ জন। এভাবেই মোট চিকিৎসকের অর্ধেক নিয়েই চলছে মেডিকেল সেন্টারের কার্যক্রম। ফলে পর্যাপ্ত চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কেন্দ্রটি।

মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। তাদের অভিযোগ, যেকোনো চিকিৎসায় দেওয়া হয় প্যারাসিটামল ও ইনজেকশন। এছাড়াও বিশেষ রোগে চিকিৎসা দিতে নেই বিশেষজ্ঞ ডাক্তার। অনেক সময় প্যারাসিটামল ও নাপাও পাওয়া যায় না।

খোঁজ নিয়ে জানা যায়, শূন্য ১৮টি পদের বিপরীতে ২০২০ সালের ২৪ অক্টোবর চিকিৎসক পদে ১৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে তাদের মৌখিক পরীক্ষা না হওয়ায় নিয়োগ কার্যক্রম আটকে আছে।

এছাড়াও মেডিকেল সেন্টারের তিনটি কিউএস মেশিনের মধ্যে দুইটি অকেজো অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। এই মেশিনের সাহায্যে শিক্ষার্থীরা তাদের স্মার্ট কার্ড ব্যবহার করে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, রোগীর ব্যবস্থাপত্র, ইলেকট্রনিক রেকর্ডে সংযোজন, রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেয়াসহ নানা কাজে ব্যবহৃত হয়।

ইসিজি মেশিনের চিকিৎসক না থাকায় প্রায় আট বছর ধরে বন্ধ আছে এর কার্যক্রম। এছাড়াও গাইনি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম বিশেষজ্ঞ বিভাগগুলো চিকিৎসকের সংকটের কারণে চিকিৎসা সেবা পাচ্ছে না শিক্ষার্থীরা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজু বলেন, মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব বহুদিনের। চুলকানি সমস্যা নিয়ে গত সপ্তাহে মেডিকেল সেন্টারে যাই। কিন্তু সেখানে চর্মরোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তার নেই। বাধ্য হয়ে মেডিসিন বিভাগের ডাক্তার দেখাতে হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগকে ভিত্তিহীন বলে রাবির চিকিৎসা কেন্দ্রের ওষুধ সরবরাহ বিভাগের ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, প্রতিনিয়ত দুই শতাধিকের উপরে শিক্ষার্থী সেবা নিচ্ছে। আমাদের মেডিকেলে বর্তমানে ৫৯ পদের ওষুধ আছে। শিক্ষার্থীরা যদি শুধু নাপা আর প্যারাসিটামল পায় তাহলে অন্য ৫৭ পদের ওষুধ কাকে দিচ্ছি আমরা।

মেডিকেল সেন্টারের প্রধান ডা. তবিবুর রহমান শেখ বলেন, শিক্ষার্থীরা চিকিৎসার জন্য এখানে আসেন কিন্তু আমরা তাদের যথাযথ সেবা দিতে পারছি না। এতে আমাদের নিজেদেরও খারাপ লাগে।

তিনি আরও বলেন, চিকিৎসক সংকটের কারণে অনেকগুলো বিভাগ ফাঁকা হয়ে পড়ে আছে। আমি উপাচার্য এবং উপ-উপাচার্য স্যারদের সঙ্গে কথা বলেছি। তাঁরা দ্রুত চিকিৎসকের শূন্য পদগুলোর নিয়োগ দেবেন বলে আশ্বাস দিয়েছেন। আশা করি, তখন শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সেবা দিতে পারবো।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদেরও ধৈর্যশীল ও সহনশীল হতে হবে। এখানে বিভিন্ন পদের ঔষধ শিক্ষার্থীদের দেয়া হচ্ছে। আমাদের এই মেডিকেল সেন্টার থেকে মূলত প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাই রোগীর অবস্থা দেখে শুরুতে আমরা এন্টিবায়োটিক ওষুধ দিতে পারি না। প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ দিয়ে থাকি। এতে করে শিক্ষার্থীরা ওষুধ না পাওয়ার অভিযোগ করে থাকে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগের ওপর সরকারের নিষেধাজ্ঞা আছে। এটা তদন্তের বিষয়ের সঙ্গে জড়িত। তাই যতক্ষণ সরকার নিষেধাজ্ঞা তুলে না নেবে আমরা কোনো নিয়োগই দিতে পারবো না। নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা নিয়োগ দিতে পারবো।

প্রসঙ্গত, গত ২০২২ সালের ১০ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, প্রশাসনিক কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31