ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বড়দিন উপলক্ষে রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের পক্ষ থেকে ফাদার, সিস্টার ও খ্রীষ্ট ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা। এ সময় কেক কাটা ও বড়দিন উপলক্ষে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ফাদার, সিস্টার ও খ্রীষ্ট ভক্তরা।
এসময় উপস্থিত ছিলেন, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার প্রেমু রোজারিও, ফাদার উত্তম রোজারিও, ফাদার বাবলু কোড়াইয়া, সিস্টার বীণা রোজারিও, মিঃ গাব্রিয়েল হাঁসদা, মিঃ ফ্রান্সিস সরেন, বিভিন্ন সিস্টারগণ ও কারিতাস রাজশাহী অঞ্চলের নেতৃবৃন্দ।


