IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> লিড নিউজ >> তিন ট্রিপে চলছে রাবির বাসগুলো

তিন ট্রিপে চলছে রাবির বাসগুলো

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাসগুলো ৮টি ট্রিপে চলতো সেখানে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ের জন্য মাত্র ১৪টি রোডে তিনটি ট্রিপে চলছে । নেই পর্যাপ্ত চালকও। ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন বছরের জানুয়ারি মাস থেকে বাসের ৪ টি ট্রিপ চালু হতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ১৪টি রোডের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি বাসের ট্রিপ সংখ্যা ছিলো ৮টি। পরবর্তীতে ৩টি ট্রিপ কমিয়ে ৫ ট্রিপে চলতে দেখা যায় ২৭টি বাসকে। পরে আরও একটি ট্রিপ কমিয়ে ৪টি ট্রিপ করা হয়। এদিকে সরকার ঘোষিত জ্বালানী সাশ্রয়ের জন্য আরও ২টি ট্রিপ কমিয়ে দুটি ট্রিপেই চলতো এসব পরিবহনগুলো। শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে একটি ট্রিপ বাড়িয়ে বর্তমানে ৩ ট্রিপে চলছে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো।

পরিবহন দপ্তর সূত্রে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড থেকে সকাল ৮টা ৫ মিনিটে প্রথম রুট ছেড়ে যায়। দ্বিতীয় রুট দুপুর ১টা ১০মিনিট ও তৃতীয় রুট বিকেল ৪টা ১৫ মিনিটে ছাত্র-ছাত্রীদের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

অন্যদিকে, ক্যাম্পাস থেকে ৮টা ৫ মিনিটে ছেড়ে যাওয়া বাসগুলো নির্দিষ্ট স্টপেজগুলো থেকে ৮টা ৩৫ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে। ১টা ১০মিনিটের বাসগুলো ১টা ৩০ মিনিটে ও বিকেল ৪টা ১৫ মিনিটের বাসগুলো ৪টা ৩৫ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে।

আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সচল বাস রয়েছে ৩০টি তার বিপরীতে চালক রয়েছেন মাত্র ২২ জন। চালক সংকটের কারণে ১৪ রুটে চলছে এসব বাসগুলো। 

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০টার দিকে বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হয়। ৮টা ৩৫ মিনিটে ক্যাম্পাসের বাসে বিশ্ববিদ্যালয়ে চলে আসেন অনেক শিক্ষার্থী। ক্যাম্পাসে দেড় ঘন্টা অপেক্ষা করে তাদের ক্লাস শুরু করতে হয়। ১১ টায়ও ক্লাস থাকে অনেক শিক্ষার্থীর। বছরে একজন শিক্ষার্থী ৩৬০ টাকা পরিবহন ভাড়া দিচ্ছে। কিন্তু পরিবহনের সঠিক সুযোগ-সুবিধা পাচ্ছে না বলে শিক্ষার্থীদের অভিযোগ। 

বাংলা বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, সময়ের সাথে সাথে কমে আসছে বাসের ট্রিপ সংখ্যা। একজন শিক্ষার্থীর কাছে সময়ের মূল্য অনেক। দিনদিন ট্রিপ সংখ্যা কমিয়ে শিক্ষার্থীদের সময় এভাবে নষ্ট করা মোটেও ঠিক হচ্ছে না। বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় করতে চাইলে বিভাগের এসিগুলো ফুলটাইম বন্ধ রাখলেই পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ বিষয়ে পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক বলেন, পূর্বে প্রশাসন থেকে পরিবহন দপ্তরে জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ থাকতো এখনো তাই আছে। পূর্বের বাজেট দিয়ে যে পরিমাণ জ্বালানি তেল ক্রয় করা যেতো সেটা এখন আর সম্ভব হচ্ছে না। কারণ জ্বালানি তেলের মূল্য আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। তবে বাসের ট্রিপ বাড়ানোর জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আবেদন জমা দিয়েছি। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31