ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীতে ব্যাপক অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে নগরীর পোস্টাল একাডেমি থেকে সপুরা পর্যন্ত সরু রাস্তাটি প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চলমান রয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে পোস্টাল একাডেমি থেকে সপুরা রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন রাসিক মেয়র মহোদয়।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


