IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> ‘প্রতিবছর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে জেলা পরিষদ’

‘প্রতিবছর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে জেলা পরিষদ’

ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর সংবর্ধনার আয়োজন করবে রাজশাহী জেলা পরিষদ। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

অনুষ্ঠানে রাজশাহী জেলার ৫ শত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে রাজশাহী জেলা পরিষদ। অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছায় বীর মুক্তিযোাদ্ধাদের বরণ করা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল তার বক্তব্যের শুরুতেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্ট নিহত তার পরিবারবর্গকে। আরো শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহিদ, ২ লক্ষ নির্যাতিত মা-বোনসহ মুক্তিকামী জনতাকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন মানচিত্র ও লাল সবুজ পতাকা।

তিনি আরও বলেন, আমি প্রতিবছর রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করবো। এসময় তিনি আরো বলেন, যে সকল বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের বেহেস্ত নসিব করেন। তিনি বলেন, আমরা কোন লোভ-লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। বীর মু্িক্তযোদ্ধারা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যানের আসনে এনেছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমার জেলা পরিষদ সবসময় খোলা থাকবে। বীর মুক্তিযোদ্ধাদের যে কোন সমস্যা আমি সমাধানের চেষ্টা করবো।

আমি আশা রাখি, এদেশের বীর মুক্তিযোদ্ধাদের শক্তিকে আরো শক্তিশালী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং দেশের উন্নয়ন অব্যহত রাখবেন। স্বাধীনতার চেতনা বিরোধী অপশক্তিকে আটকাতে আমরা দেশের জন্য আবারো মাঠে নামবো এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করবো ইনশাল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন্নেছা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী বীর প্রতীক।

আরও বক্তব্য রাখেন, রাজপাড়া থানা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমান, পবা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আরঙ্গজেব, বাঘা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ্যাড. হামিদুর রহমান হক, মহানগর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ও মোতাহার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত সদস্য-১ (গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ (মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা সংরক্ষিত সদ্যস্য-৩ (পুঠিয়া, চারঘাট ও বাঘা) মোসা: সাজেদা বেগম, সদস্য-১ (গোদাগাড়ী) আব্দুর রশিদ, সদস্য-২ (তানোর) মাইনুল ইসলাম, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) তফিকুর ইসলাম, সদস্য-৬ (বাগমারা) আবু জাফর প্রাং, সদস্য-৭ (পুঠিয়া) আসাদুজ্জামান মাসুদ, সদস্য-৮ (চারঘাট) আলী, সদস্য-৯ (বাঘা) মহিদুল ইসলাম।

উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞপন করে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31