IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> রাজশাহীতে শহীদ শাহজাহান সিরাজের স্মৃতিস্তম্ভে জাসদের শ্রদ্ধা

রাজশাহীতে শহীদ শাহজাহান সিরাজের স্মৃতিস্তম্ভে জাসদের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : আজ ২২শে ডিসেম্বর ছাত্র-শ্রমিক সংহতি দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী ছাত্র-শ্রমিক আন্দোলনের শহীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসদ ছাত্রলীগের তৎকালীন বিপ্লবী সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের ৩৮তম আত্মবলিদানের দিবস।

এই বিশেষ বেদনাভারাক্রান্ত দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে রাজশাহী মহানগর জাসদ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন করে শহীদ শাহজাহান সিরাজের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

এর পুর্বে শাহজাহান সিরাজের স্মরণে একটি মিছিল বিশ্ববিদ্যালয় রেলস্টেশন বাজার প্রদক্ষিন করে একটি পথসভায় মিলিত হয়।

পথসভায় শহীদ শাহজাহান সিরাজের সংগ্রামী আত্মবলিদানের স্মরণে বক্তব্য রাখেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা ও রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী,সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জাসদের কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী,মহানগর সহ সভাপতি আশরাফুল ওমর দুলাল, সাবেক ছাত্রনেতা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল, দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক, যুবজোট মহানগরের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, মহানগর জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি, মতিহার থানা জাসদের সভাপতি তসলিম উদ্দিন, মহানগর সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,ফয়সাল রহমান রানা, বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল প্রমুখ।

জাসদের কর্মসূচির পাশাপাশি,৮০’র দশকের সাবেক ছাত্রসংগ্রাম পরিষদের উদ্যোগে, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী কলেজ ছাএ সংসদের সাবেক ভিপি রাসিকের ১ নং প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু, রাজশাহী কলেজ ছাএ সংসদের সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মেরাজুল আলম, আরিফুল ইসলাম, অধ্যক্ষ আমিনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনন্য সাবেক ছাত্রনেতৃবৃন্দ। জাসদ নেতৃবৃন্দ ১ মিনিট নিরবতা পালন করে, শহীদ শাহজাহান সিরাজের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় নেতৃবৃন্দ দাবী করে বলেন যে, শহীদ শাহজাহান সিরাজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবচাইতে উল্লেখযোগ্য একজন শহীদ ছাত্রনেতা। সুতরাং তাঁর স্মৃতিস্তম্ভটি যেন বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীর দাবী আদায়ের আন্দলনের অনুপ্রেরণার প্লাটফরম হিসেবে গড়ে উঠে। সেভাবেই পরিকল্পনা করে সেটি গড়ে তুলতে হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য একটি গুরুত্বপূর্ণ ভবন তাঁর নামে নামকরণ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31