IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি বিষয়ক কর্মশালা

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি বিষয়ক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের কারিগরি উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রমে সমস্যা চিহ্নিতকরণ সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় কর্মশালার সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক।

কর্মশালার কার্যক্রম পবিত্র কোরআন এবং গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টর আব্দুল্লাহ আল মাসুদ এবং গীতা পাঠ করেন ক্রাফট ইন্সট্রাক্টর সুদীপ্ত চৌধুরী।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা (উপবৃত্তি সেল) সাবেরা সুলতানা। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন/পিআইইউ) মোশাররফ হোসেন।

কর্মশালায় প্রধান অতিথি, শিক্ষার্থীদের জন্য সরকার প্রদত্ত আর্থিক সুবিধা যেন শিক্ষার্থীদের নিকট যথাসময়ে পৌছানো যায় সে বিষয়ে সকলকে সেবার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করার আহŸান জানান। তিনি আরও জানান বর্তমানে ৮টি বিভাগে ৬৪ জেলায় ৩৭০৪টি প্রতিষ্ঠানে ৪ লক্ষ্যাধিক শিক্ষার্থীর উপবৃত্তি প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, ‘‘রাজশাহী ও রংপুর বিভাগ হতে পলিটেকনিক, ভোকেশনাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহ উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে ডাটা সমূহ যথাযথভাবে যাচাই-বাছাই না করে সাবমিট করেন।’’ এ বিষয়ে সবাইকে সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় টেকনিক্যাল সেশনে উপবৃত্তি সংক্রান্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রেজেন্টেশন উপস্থাপন করেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা (উপবৃত্তি সেল) শেখ তরিকুল ইসলাম, আইবাস (IBAS) এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র আইটি কনসালটেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও এবং বিকাশের প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিকাশ লিমিটেডের রিলেশনশিপ ম্যানেজার ইমরুল হাসান খান।

কর্মশালায় প্রেজেন্টেশন শেষে প্রশ্নোত্তর পর্বে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ ও বৃত্তি সংক্রান্ত ফোকাল পারসনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। কর্মশালায় ২টি বিভাগের আঞ্চলিক কার্যালয়ের ৪৪ টি সরকরি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল ও কলেজর অধ্যক্ষ ও ফোকাল পারসনগণ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রমে সমস্যা চিহ্নিতকরণ সমাধান বিষয়ক কর্মশালায় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেল কর্মকর্তা সামিউল ইসলাম তোষন, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের এবং লাইব্রেরিয়ান আবু নাসির মুহাম্মদ সিদ্দিক হোসেন।

প্রসঙ্গত, গত বছরের ২০২১ সাল থেকে কারিগরি শির্ক্ষাথীদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31