IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> রাজশাহী >> রাবির চারুকলা শিক্ষার্থীদের অর্ধলাখ টাকার যন্ত্রপাতি চুরি

রাবির চারুকলা শিক্ষার্থীদের অর্ধলাখ টাকার যন্ত্রপাতি চুরি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের শিক্ষার্থীদের গ্রান্ডার, ড্রিল, ডিস্কোসহ অর্ধলাখ টাকার ১৬টি ব্যবহারিক যন্ত্রপাতি চুরি হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ওই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে দেখেন শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবনের অন্তর্ভুক্ত ব্যবহারিক কক্ষের দরজার তালা ভাঙা এবং ভেতরের যন্ত্রপাতি উধাও।

ভুক্তভোগীরা কারুশিল্পের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলছে।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের পরীক্ষার পর শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ‘উডকলাজ’ ব্যবহারিক পরীক্ষা দিতে আসেন। পরে তারা ব্যবহারিক রুমে ঢুকে দেখতে পায় তাদের ব্যবহারিক যন্ত্রপাতি উধাও। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ড্রিল মেশিন ২টি, জিস্কো মেশিন ৬টি, গ্রান্ডার মেশিন ৮টি। এছাড়া ৭টি হাতুড়ি ও ৭টি গ্যাসের ছোট স্প্রে-মেশিনও রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রহরীরা বুঝতে পারেন রুমের তালা ভাঙা। তারা বিভাগের শিক্ষকদের জানালেও আমাদের জানায়নি। আজ আমরা পরীক্ষা দিতে এসে দেখি আমাদের যন্ত্রপাতিগুলো নেই।

এ ঘটনায় নিরাপত্তা প্রহরীরা একে অপরকে দোষারোপ করছেন। জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলাউদ্দিন আলাল, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সুকুর আলী, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত জামিল ইরফান ও নুর ইসলাম পাহারার দায়িত্বে থাকেন।

শুক্রবার সুকুর আলী দায়িত্ব পালনকালে দুপুর ৩টার দিকে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি সকালের প্রহরী ও শিক্ষকদের বিষয়টি জানান।

এ বিষয়ে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএনএম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, পরীক্ষা যথারীতি চলবে। বিভাগের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিভাগ এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে। এছাড়াও নিরাপত্তা রক্ষার দায়িত্বে যেসব প্রহরীরা রয়েছেন তাদের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31