ধূমকেতু প্রতিবেদক : ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ শিশু কিশোর চিত্রাঙ্কন উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেক্টর কমাণ্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর রাজিব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উৎসবের পুরস্কার বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, সেক্টর কমাণ্ডারস্ ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম মাহবুব।
অনুষ্ঠানে সভাতিত্ব করেন, সেক্টর কমাণ্ডারস্ ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার। সঞ্চালনা করেন, সেক্টর কমাণ্ডারস্ ফোরাম রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ এর সহধর্মিণী সাহানা আহমদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোসাব্বিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আহমদ শফি উদ্দিন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, সেক্টর কমাণ্ডারস্ ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, ডা. রাজিব স্মৃতি সংসদের সদস্য সচিব একেএম ফরহাদ হোসেন, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন।


