IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> রাজশাহী >> তানোরে মসজিদের জায়গা দখল করতে বাধা দেয়ায় মারধর

তানোরে মসজিদের জায়গা দখল করতে বাধা দেয়ায় মারধর

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের শাহপাড়া জামে মসজিদের জায়গা দখল করে ব্যক্তিভাবে ঘর নির্মাণ করার প্রতিবাদ করায় চারজনকে মারপিট করে আহত করা হয়েছে। শাহপাড়ার জালাল উদ্দিন ও তার ছেলে মুক্তা তার শ্বশুর বাড়ি থেকে লোকজন ভাড়া করে এনে লোকজনদের মারপিট করেছে। ভাড়াটিয়া লোকজনের মারপিটে স্থানীয় চারজনসহ বেশ কয়েকজন নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে।

স্থানীয়রা জানান, তানোর শাহপাড়া জামে মসজিদের জায়গা নিয়ে জালাল উদ্দিনের সাথে মসজিদ কমিটির লোকজনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে মাঝে মাঝে সেখানে দুপক্ষের ঝামেলা হতো। মসজিদের সাথে জালাল উদ্দিনের বাড়ি রয়েছে। তিনি তার বাড়ির পানি নামানের জন্য মসজিদের জায়গা দখল করার চেষ্টা করেন। এছাড়াও মসজিদের বেশ কিছু জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা করেন। মসজিদ কমিটির লোকজন এতে বাধা দিলে জালালের লোকজন তাদের নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত বুধবার দু’দফায় মারপিটের ঘটনা ঘটেছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, গত বুধবার সকালে প্রথম দফায় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ৯৯৯ কল পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখান থেকে চলে আসার পর পুনরায় বিকেলে তানোরের চান্দুড়িয়া ইউনিয়ন থেকে ১০-১২জন লোক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি বলেন, আমি নিজে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি মিমাংসা করে দিয়ে এসেছি। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930