IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে’

চারটি ওয়ার্ডে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী লিটনের গণসংযোগ

‘রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকেল সাড়ে ৫টায় ৪নং ওয়ার্ডের ভেড়িপাড়া মোড়ে এদিনের ১ম পথসভায় বক্তব্য দেন তিনি। এরপর ৫নং ওয়ার্ডের কোর্ট স্টেশন মোড়ে ২য়, ৬নং ওয়ার্ডের বাকির মোড়ে ৩য় ও ৭নং ওয়ার্ডের চণ্ডীপুর প্লেসক্লাব মোড়ে ৪র্থ পথসভা করেন তিনি। নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ ও পথসভায় সর্বস্তরের জনসাধারণের ঢল নামে। এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে অবকাঠামো উন্নয়ন হয়েছে, রাস্তাগুলো চওড়া হয়েছে, সড়ক বিভাজকে ফুল ফোটে, ড্রেন হয়েছে, লাইট লাগানো হয়েছে, নদীরধারে বিনোদনকেন্দ্রের উন্নয়ন করেছি। কিন্তু যেটা হয়নি, সেই কর্মসংস্থান এবার করতে চাই। আমাদের সকলের ছেলে-মেয়েদের কর্মের ব্যবস্থা করা এবার আমার প্রথম দায়িত্ব। যদিও কর্মের বিষয়টি মেয়রের সরাসরি কাজ নয়। তবে আওয়ামী লীগ ক্ষমতায়, সেই দলের আমি প্রেসিডয়াম মেম্বার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। সেজন্য আমি এই অবহেলিত পিছিয়ে পড়া জনপদের জন্য শিল্পায়ন করতে চাই, বাণিজ্য আনতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নওদাপাড়া এলাকায় বিসিক শিল্পনগরী-২ করে দিয়েছেন, চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন। আগামীতে ৩ বছরের মধ্যে এগুলো উন্নয়ন করে, প্লট বরাদ্দ দিয়ে ব্যাপক শিল্পায়ন করতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই কাজটি করতে চাই।

সাবেক সফল মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারি কারণে দেড় বছর পৃথিবীর স্থবির হয়ে পড়েছিল। আমরা তেমন উন্নয়ন কাজ করতে পারিনি। সারা পৃথিবীতে একই অবস্থা ছিল। এরপর যখন কাজ শুরু করলাম, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে কাজ করা সম্ভব হয়নি। তবে মাত্র আড়াই বছরের মধ্যে যে উন্নয়ন করেছি, তা দৃশ্যমান।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, পদ্মা নদীকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা দরকার। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌ বাণিজ্য চালু করতে দুই দেশ একমত হয়েছে। শিগগিরই এটি চালু হবে ইনশাল্লাহ। এটিকে আমি রাজশাহী পর্যন্ত নিয়ে আসতে চাই, এরপর ঢাকা পর্যন্ত। রাজশাহীতে নৌবন্দর করে ভারত থেকে পাথর, ফ্লাই অ্যাশ সহ যখন যেটা প্রয়োজন হবে সেটা আমদানী করা হবে। রাজশাহী থেকে অনেক পণ্য রপ্তানী করা যাবে। এটি চালু হলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসার হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে।

তিনি আরও বলেন, পদ্মা নদী খননে ২০১৯ ড্রেজার এসেছিল। পাইপ কম থাকার কারণে সেটি চলে যায়। আমি এবার নির্বাচিত হলে পদ্মা নদী খনন করে নৌবাণিজ্য চালু করতে চাই।

খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য ভারতের কলকাতা সহ বিভিন্ন শহরে যান। সরাসরি বাস ও ট্রেন না থাকায় রোগীদের যেতে অনেক কষ্ট হয়। আগামীতে আমি নির্বাচিত হলে তিন মাসের মধ্যে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করতে চাই।

সাবেক রাসিক মেয়র লিটন বলেন, রাজশাহী ইতোমধ্যে দেশের মধ্যে একটি বসবাসযোগ্য শহর হিসেবে পরিচিত পেয়েছে। এখন শিল্পায়ন করে আপনার সন্তানদের জন্য উপার্জনের ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফোটাতে চাই। সন্তানদের মুখে হাসি ফুটলে আপনার মুখেও হাসি ফুটবে। রাজশাহীর মানুষ আনন্দের সঙ্গে বসবাস করবে। রাজশাহী উচ্চ মানের একটি শহর হবে, শিক্ষার শহর, পরিবেশবান্ধব শহর, সবুজ শহর, সন্ত্রাসবিহীন শহর, মাদকমুক্ত শহর হয়ে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে মাথা উচু করে বাঁচতে চাই। সেই স্বপ্ন আপনাদের দেখালাম, আপনারাও দেখেন।

পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী মহানগর ওয়াকার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিুক, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930