IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> জনপ্রিয় হয়ে উঠছে চারঘাটের ভাসমান খাচাঁয় মাছ

মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প

জনপ্রিয় হয়ে উঠছে চারঘাটের ভাসমান খাচাঁয় মাছ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে প্রযুক্তিগত উন্নয়নের কারনে ভাসমান খাঁচায় মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলার পদ্মা নদীতে মৎস্য চাষীরা দলবদ্ধভাবে নিয়ন্ত্রিত পরিবেশে উপযোগী আকারে খাঁচা স্থাপন করে বানিজ্যিকভাবে মাছ উৎপাদন করছেন। মৎস্য উন্নয়ন প্রকল্প, রাজশাহী বিভাগের সহায়তায় সিনিয়র উপজেলা সিনিয়র মৎস্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গনগ্রামে পদ্মা নদীতে এই পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন একদল মৎস্যচাষী। দশ জন জেলের একটি সুফলভোগী দলকে এই প্রকল্পের আওতায় ১০টি খাচার জাল, দড়ি, বাশঁ, ড্রাম, জিআই পাইপ দিয়ে খাচা স্থাপনসহ পোনা ও খাদ্য ক্রয়ের জন্য প্রায় ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ভাসমান খাচাঁয় মাছ চাষ করলে পুকুর কিংবা দিঘীর মতো বড় জলাশয়ের প্রয়োজন হয় না। প্রবাহমান নদীর পানিকে ব্যবহার করেও এ পদ্ধতিতে মাছ উৎপাদন করা সম্ভব। মাছের বর্জ্য প্রবাহমান পানির সাথে অপসারিত হয় তাই পানি কিংবা পরিবেশের দুষন হয় না। নদীর পানি প্রবাহমান থাকায় প্রতিনিয়ত খাঁচার অভ্যান্তরের পানি পরিবর্তন হতে থাকে ফলে পুকুরের চেয়ে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার পাশাপাশি পুকুর খননের হাত থেকে উপজেলার কৃষি জমিগুলো রক্ষা পাবে বলে জানান ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন গ্রাম পূর্ব পাড়া সংলগ্ন পদ্মা নদীতে স্থাপিত ১০ জনের একদল মৎস্যচাষী সমবায় ভিত্তিতে ভাসমান খাঁচায় মাছ চাষ করছেন। পদ্মানদীর প্রায় ২শ বর্গফুট এলাকায় ১০টি ভাসমান খাঁচায় মানসম্মত তেলাপিয়া প্রজাতীর মাছ চাষ করছেন। ১০টি খাঁচায় ইতিমধ্যে কেজি প্রতি ৬০ পিচ হিসেবে ১০ হাজার মাছের পোনা ছাড়া হয়েছে। বর্তমানে একেকটি মাছের ওজন প্রায় দুইশো গ্রাম থেকে পাচঁশো গ্রাম। আগামী এক মাসের মধ্যে একেকটি মাছের ওজন প্রায় ৩০০-৪০০ গ্রাম হবে এবং উৎপাদিত মাছের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকার সমান হবে বলে জানিয়েছেন টাঙ্গন মৎস্যজীবি সমিতির সভাপতি কামরুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউল্লাহ মোল্লা জানান, আমাদের দেশে ভাসমান খাঁচায় মাছ চাষের ইতিহাস অনেক পুরানো । উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর কিছু কিছু অংশে সারা বছর খাঁচায় মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। নদীর কিনারায় বসবাসরত মৎস্যচাষীদের সংগঠিত করে মাছের উৎপাদন বাড়ানোর সাথে সাথে খাঁচায় উৎপাদিত মানসম্পন্ন তেলাপিয়া রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031