IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> জরুরি চিকিৎসা সেবায় ‘গ্রামীণ অ্যাম্বুলেন্স’

জরুরি চিকিৎসা সেবায় ‘গ্রামীণ অ্যাম্বুলেন্স’

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা! যাযাবর শিল্পী ও কবি ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গানকে বাস্তবে রুপ দিতে এবং প্রধানমন্ত্রীর বার্তা “গ্রাম হবে শহর” বার্তাকে সামনে রেখে মোহনপুর উপজেলার মানবিক ইউএনও সাবিহা ফাতেমাতুজ্- জোহ্ রা প্রসুতি মাসহ গ্রামীণ জনপদের জরুরি চিকিৎসা সেবার জন্য এক ব্যতিক্রমধর্মী উদ্যেগ তিন চাকার গ্রামীণ অ্যাম্বুলেন্স সেবা উপজেলাবাসিকে এক সুখকর বার্তা দিতে যাচ্ছে। গ্রামের মানুষের সেবা পাওয়ার নানা বাধার মধ্যে অন্যতম বড় বাধা অপ্রশস্ত রাস্তা।

পায়ে চলার পথকে সামান্য বাড়িয়ে-ছাড়িয়ে রাস্তা হিসেবে মেনে নেওয়ায় সবচেয়ে বড় অসুবিধায় পড়েন এসব গ্রামেরই মানুষ যখন তাদের জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীকে নেওয়ার প্রয়োজন পড়ে। বাস্তবিক, প্রায় প্রতিটি ইউনিয়নে এখনও এমন কিছু রাস্তা-ঘাট আছে যেগুলো সরু হওয়ার কারণে অসুস্থ রোগীকে বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়াটা কষ্টকর। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় অনেক প্রসূতির মৃত্যুও হয়। এই বিষয়টি অনুধাবন করে তৃণমূলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অভাবনীয় মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্- জোহ্ রা। তিনি প্রচলিত সুবিধাকেই ভিন্নভাবে ব্যবহার করে বানিয়ে নিয়েছেন সিএনজি চালিত তিন চাকার অ্যাম্বুলেন্স। গ্রামের সরুপথে চলতে পারবে বলে এই অ্যাম্বুলেন্সের নাম রেখেছেন ‘গ্রামীণ অ্যাম্বুলেন্স’।

সরেজমিন দেখা গেছে, প্রচলিত চার চাকার অ্যাম্বুলেন্সের প্রায় সমান সুবিধা দিয়ে তৈরি হয়েছে তিন চাকার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীকে শুইয়ে আনার জন্য বেড, রোগীর সঙ্গে আগতদের বসার জায়গা, অক্সিজেন সুবিধা, সাইরেন সব ব্যবস্থাই আছে। গ্রামের সরুপথে রোগী বহনের জন্য ছুটছেও এই বিশেষ যানটি। জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুটি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। গ্রামীণ সরু রাস্তায় চলার উপযোগী করেই তৈরি করে আনা হয়েছে এগুলো।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বুধবার (৯ আগষ্ট) বিকাল চার টায় গ্রামীণ অ্যাম্বুলেন্স সরবরাহ অনুষ্ঠানে ইউএনও সাবিহা ফাতেমাতুজ্-জোহ্ রা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।

এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, যুব কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মফিজুল ইসলাম মুন্নাসহ সরকারি কর্মকর্তাগণ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্- জোহ্ রা জানান, ‘কয়েকমাস আগে যোগদান করেছি মোহনপুর উপজেলার ইউএনও হিসেবে। মোহনপুর উপজেলা হিসেবে যতটা উন্নত হবে কল্পনা করেছিলাম, বাস্তবে সেরকম দেখিনি। বিশেষ করে ইউনিয়নগুলো থেকে উপজেলার যোগাযোগ ব্যবস্থা কিছুটা পিছিয়ে পড়া মনে হয়েছে। রাস্তাগুলোও সরু। তখনই চিন্তা হচ্ছিল এসব জায়গা থেকে মানুষ কীভাবে অসুস্থ রোগীকে বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেবে। এরকম একটা সমস্যা থেকেই মাথায় ভাবনা কাজ করছিল কীভাবে আরেকটু সহজভাবে এরকম দূরবর্তী জায়গা থেকে রোগীদের, বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য চিকিৎসা প্রাপ্তি আরও সহজ করা যায়। এজন্য এই পদক্ষেপ নেওয়া।

তিনি আরও জানান, ‘চিকিৎসা সেবা সহজ করার জন্য সিএনজি ইঞ্জিনের সঙ্গে কাস্টমাইজড বডি দিয়ে অ্যাম্বুলেন্স বানানোর জন্য উত্তরা মটরসের সঙ্গে যোগাযোগ করলে তারা এমন তিন চাকার অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়।

এ কাজটি বাস্তবায়নে রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন ও জেলা প্রশাসক শামীম আহমেদ স্যারের অনুপ্রেরণা রয়েছে বলেও জানান তিনি। উপজেলা পরিষদের সর্বসম্মতিক্রমে আমরা উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুটি অ্যাম্বুলেন্স ক্রয় করি।

উপজেলার যেকোনও ইউনিয়ন থেকে ফোন করলেই এই গ্রামীণ অ্যাম্বুলেন্সের সার্ভিস নিতে পারবেন যেকোনও গ্রামবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিতে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে স্বল্প টাকা খরচ পড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930