IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ১৫ আগস্ট হবে স্মরণকালের বৃহৎ শোকসভা

বাগমারায় ১৫ আগস্ট হবে স্মরণকালের বৃহৎ শোকসভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ আগস্ট বিকাল ৩ টায় পশ্চিম বাগমারার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে স্মরণ কালের বৃহৎ শোকসভা ও দোয়া মাহফিল।

শোকসভা সফল ও স্বার্থক করার লক্ষ্যে এরই মধ্যে শোকসভা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সাথে বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়। সেই থেকে দেশব্যাপি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়ে আসছে। বিশেষ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি স্বাধীনতার পক্ষের সংগঠন গুলো দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করে।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালনের পাশাপাশি শোক দিবসের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে উপজেলার জনগুত্বপূর্ণ ৪০টি স্থানে নির্মাণ করা হয়েছে বিশাল বিশাল গেইট। শোকসভা ঘিরে হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ সহ পুরো উপজেলা শোক ব্যানার আর ফেষ্টুনে ছেয়ে গেছে। শোককে শক্তিতে পরিণত করতে মাস ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করছে উপজেলা আওয়ামী লীগ। এবার ৬টি ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে এক স্থানে শোক সভার আয়োজন করায় জনসমাগম ঘটবে অনেক। আবহাওয়া যে রকমই হোন না কেন সকল কিছু ত্যাগ করে শোকসভায় গণজোয়ার সৃষ্টি হবে।

শোকসভা থেকে আগামী নির্বাচনের অনেক দিক নিদের্শনা পাবে বাগমারার জনসাধারণ। ঐক্যবদ্ধ থাকলে কোন বাধা কিছু করতে পারবেনা।

উক্ত শোক সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। বৃহৎ এই শোকসভায় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ আপামর জনসাধারণ উপস্থিত থাকবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930