IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা
Home >> রাজশাহী >> ডেঙ্গু প্রতিরোধে যুবক ও স্বেচ্ছাসেবক সমন্বয়ে পরিকল্পনা সভা

ডেঙ্গু প্রতিরোধে যুবক ও স্বেচ্ছাসেবক সমন্বয়ে পরিকল্পনা সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণ সম্পর্কে যুবক ও স্বেচ্ছাসেবক সমন্বয়ে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরভবনে সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের সম্পৃক্ততায় ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব। আগে মনে করা হতো এটি শুধু ঢাকার বিষয়। এখন এটি সারাদেশের বিষয়। অভিজাত এলাকায় এটি আর সীমাবদ্ধ নাই। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই পত্রিকায় ছাপা হচ্ছে আক্রান্ত, মৃত্যুর খবর। সকল মহলের সচেতনতা সৃষ্টি ছাড়া এটি প্রতিরোধ করা সম্ভব নয়। মসজিদের ইমামদের নামাজের পর বার্তা মুসল্লীদের বার্তা প্রেরণ। শিক্ষক-শিক্ষার্থী ও তরুণ সমাজকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাজশাহী যনগরীকে নিরাপদ স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে সিটি হাসপাতালসহ আরবান প্রাইমারী হেলথ সেন্টারে বিনামূল্যে ডেঙ্গুজ্বরের টেস্ট করা হচ্ছে। একই সাথে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানসহ সকল পরামর্শ প্রদান করা হচেছ। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারসহ, নগরীতে ডেঙ্গু রোগীর শনাক্ত এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে। ইউনিসেফের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে সভার আয়োজন করছে। এর ফলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

পরিকল্পনা সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, ইউনিসেফ বাংলাদেশের সোস্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মুঞ্জুর আহমেদ।

সভায় রাসিকের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, মশক শাখার অন্যান্য কর্মকর্তা, ওয়াল্ড ভিশন বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, স্বেচ্ছাসেবক পরিবর্তন এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31