IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
Home >> রাজশাহী >> রাজশাহীতে যথাযথ মর্যাদায় শহীদ দুলাল দিবস পালন

রাজশাহীতে যথাযথ মর্যাদায় শহীদ দুলাল দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : ‘৯০ এ স্বৈরাচার এরশাদ বিরোধী গণ-অভ্যুত্থানে আত্মদানকারী রাজশাহী কলেজের মনোবিজ্ঞানের ছাত্র, রাজশাহী মহানগর ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি ও রাজশাহী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক শহীদ রফিকুল ইসলাম দুলালের ৩০ তম শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার রাজশাহী কলেজে শহীদ দুলালের কবরে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগ, মহানগর ছাত্রলীগ ও সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পনের পর এক মিনিট নীরবতা পালন ও দোয়া ও মোনাজাত করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামান, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাংস্কৃতিক সম্পাদক কামারুল্লাহ সরকার, শিল্প বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজির, তথ্য গবেষণা সম্পাদক জিয়া আজাদ হিমেল, ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ দফতর সম্পাদক পংকজ দে, উপ প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, মোখলেসুর রহমান কচি, আলিমুল হাসান সজল, আশীষ তরু সরকার অর্পণ, ইসমাইল হোসেন, মজিবর রহমান, আশরাফ উদ্দিন খানপ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সাবেক ছাত্রলীগ ফোরামের নফিকুল ইসলাম সেন্টু, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বাবু, জোবায়ের হাসান রুবন, আমিনুর রহমান খান রুবেল, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম প্রমুখ

প্রসঙ্গত, ১৯৯০ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের মন্ত্রী নুরুন নবী চাঁদের বাড়ির সামনে দিয়ে সর্বদলীয় ছাত্রঐক্যের মিছিল অতিক্রমকালে দুর্বৃত্তরা গুলি করে। এতে ঘটনাস্থলেই শহীদ হন তৎকালীন রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম দুলাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31