IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী অঞ্চলের সর্বশেষ করোনা পরিস্থিতি

রাজশাহী অঞ্চলের সর্বশেষ করোনা পরিস্থিতি

ধূমকেতু প্রতিবেদক : রাজশহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনা আক্রান্ত কোন রোগি মারা যায়নি। এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪৪ জন।

শনিবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৫১ জন এবং সুস্থ্য হয়েছেন ১২ হাজার ৫৪৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ২১ জন, জয়পুরহাটে ২ জন, বগুড়ায় ৪৬ জন ও সিরাজগঞ্জে ১২ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৫৫৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৫৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৮৮ জন, নওগাঁয় ১ হাজার ১২২ জন, নাটোরে ৮২৭ জন, জয়পুরহাটে ৯১৩ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯১১ জন ও পাবনায় ৯৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৫১ জন। এর মধ্যে রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৭ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ১৫০ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২ হাজার ৫৪৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৩৯, চাঁপাইনবাবগঞ্জে ৪২৬ জন, নওগাঁয় ১০০১ জন, নাটোরে ৫৫৮ জন, জয়পুরহাট ২২৩ জন, বগুড়ায় ৫ হাজার ৪৫৭ জন, সিরাজগঞ্জ ৯৯০ জন ও পাবনায় ৮৫০ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930