IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> রাজশাহী >> যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে মেয়র লিটন

যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দকে সাথে নিয়ে বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস তৈরির সফল ট্রিটমেন্ট প্লান্টটি পরিদর্শন করেন মেয়র। যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টটি মেয়র লিটনকে ঘুরে দেখান। যশোর সফরকালে মেয়রের সফরসঙ্গী ছিলেন মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী ও রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে মেয়র লিটন সাংবাদিকদের বলেন, যশোর পৌরসভা বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস উৎপাদনে সফল হয়েছে। এটি সকলের জন্য দৃষ্টান্ত। তা দেখতেই রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকলকে নিয়ে পরিদর্শনে এসেছি। আমার মনে হয় যশোর পৌরসভা বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস উৎপাদনে কীভাবে সফল হলো, তা অন্য সিটি কর্পোরেশন ও পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের দেখে যাওয়া উচিত।

মেয়র বলেন, বর্জ্য যেকোন শহরের জন্য হুমকি। ঢাকাসহ বিভিন্ন শহরের বর্জ্যরে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তিত। তিনি যশোরের সফল কার্যক্রমকে অন্য শহরেও ছড়িয়ে দিতে উৎসাহিত করেছেন। যাতে আমরা পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে পারি। রাজশাহী মহানগরী পরিষ্কার-পরিচ্ছন্ন। রাজশাহীতে যশোরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

মেয়র আরো বলেন, যশোর শহরটি পরিচ্ছন্ন একটি শহর। পরিষদের সকলের সহযোগিতায় এটি সম্ভবপর হয়েছে। আগামীতে আরো এগিয়ে যাবে যশোর শহর-এই প্রত্যাশা করি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

এর আগে বেলা ১১:১০টা মিনিটে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন যশোর রেলওয়ে ষ্টেশনে পৌঁছালে মেয়র ও মেয়র পত্নীকে ফুলেল শুভেচ্ছা জানান, যশোর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রেলওয়ে ষ্টেশন মাষ্টার, কর্মকর্তা ও রেলওয়ে শ্রমিকলীগের নেতৃবৃন্দ। এরপর মেয়র যশোর সার্কিট হাউজে যান সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সফরকালে মেয়র যশোর পৌরপার্কসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031