IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> রাজশাহী >> যশোর পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

যশোর পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মেয়রপত্নী সমাজসেবী শাহীন আকতার রেনী ও কাউন্সিলরবৃন্দ যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন। রোববার বিকেলে যশোর পৌরসভা ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস উৎপাদনে সফল হয়েছে যশোর পৌরসভা। এটি সবার কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। পরিষ্কার-পরিচ্ছন্নতায়ও অনেক এগিয়ে যশোর। যশোর সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

মেয়র আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও কার্যক্রম শেয়ার করার মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়ন ঘটাতে পারে। নিজেদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে একে অন্যকে সহযোগিতাও প্রদান করতে পারে। আমি যশোর পৌরসভা পরিষদের সবাইকে রাজশাহীতে আমন্ত্রণ জানাচ্ছি।

সভায় মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, মেয়র লিটনের সাথে বিভিন্ন দেশ ও বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি। লিটন যেসব স্থানে সফর করে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে নিজ শহর রাজশাহীতে ভালো কিছু করার চেষ্টা করে। এরই এক ধারাবিহকতায় এই সফর। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সবাই নিজেদের উন্নয়ন ঘটাতে পারবে বলে আমি বিশ^াস করি।

যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, রাজশাহী সিটি পরিষ্কার-পরিচ্ছন্নতায় দেশসেরা। ক্লিনসিটি, গ্রিন সিটি হিসেবে রাজশাহীর সুনাম সবখানেই। আমাদের ইচ্ছে আছে, রাজশাহীতে গিয়ে সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করে নিজেদের কাজে লাগানো। যশোর ভ্রমনের জন্য মেয়র মহোদয়, মেয়রপত্নীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

মতবিনিমিয়কালে বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। এসময় যশোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলবৃন্দও বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31