IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল

গোদাগাড়ীতে বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার নিহত সকল শহীদদের স্মরনে রোববার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে চব্বিশনগর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতি করেন রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন, তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

প্রধান অতিথি ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত সকল ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করেন। সেইসাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন সম্পর্কে তুলে ধরেন। এছাড়াও ১৫-২১ আগস্ট এর খুনিদের দ্রুত শাস্তির দাবী জানান।

তিনি আরো বলেন, যারা নৌকার প্রার্থীর বিরোধীতা করবে বা অতিতে করেছেন তারা দলের শত্রু, দেশের শত্রু। এমনকি তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শত্রু। যারা এই ধরনের কার্যক্রম করে বেড়ান তাদের প্রতিহত করার আহবান জানান তিনি। আগামী ইউপি নির্বাচনে রিশিকুল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুকে পুণরায় নৌকার প্রার্থী ঘোষনা দেন প্রধান অতিথি।

সেইসাথে তাঁর পক্ষে এবং আগামী পৌর নির্বাচনে মনোনীত নৌকার সকল প্রার্থীর হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। সেইসাথে নৌকার সাথে থাকার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি।

বক্তব্য শেষে বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত সকল নেতৃবৃন্দ, সদস্য, সাধারণ জনগণসহ মৃত সকল মুসলিম এর রূহের মাগফেরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাবারক বিতরণ করেন নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু।

এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শফিকুল সরকার, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, চব্বিশনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবীব, রিশিকুল ইউপি সদস্য মইদুর রহমান, কামাল হোসেন, মাহবুবুর রহমান টিটু, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোদাবক্স কাজল, সাধারণ সম্পাদক কবীর উদ্দিন সরকার, মহিলালীগ সভাপতি মাহমুদা, সাধারণ সম্পাদক শেফালী মুর্মু, শ্রমিক লীগ সভাপতি মাঈনুল হক, ছাত্রলীগ সভাপতি অমৃত কুমার ও সাধারণ সম্পাদক শের আলীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ এবং সহ্রাধিক আওয়ামী সমর্থকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31