IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে একমাসে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি

রাজশাহীতে একমাসে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : হত্যা ও হত্যার চেষ্টা ২, আত্মহত্যা ৭, ধর্ষণ ১০, নির্যাতন ৮, নিখোঁজ ও অপহরণ ২, এ্যাসিড নিক্ষেপ ও পর্ণোগ্রাফী ৩ জন নারী ও শিশু।

রাজশাহীতে গত এক মাসে সর্বমোট ৪৪ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। সোমবার নগরীর উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে লফস জানায়, রাজশাহী জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে তারা। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিক্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারণে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। করোনা কালীন সময়েও থেমে নেই নারী ও শিশু নির্যাতন যা কারও জন্য সুখকর নয়।

আগস্ট মাসে নারী ও শিশু নির্যাতনের চিত্র :
বাগমারার গোয়ালকান্দি বাজারে বটতলা এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গোদাগাড়ীতে সোমা খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী এ্যাসিড সন্ত্রাসের শিকার, চারঘাট উপজেলার চক শিমুলিয়া গ্রামে রুপার চেইন ও কোমরের বিছার জন্য ৭মাস বয়সী ননদের ছেলেকে নদীতে ফেলে হত্যা, পুঠিয়ায় বারইপাড়া গ্রামে প্রতিবেশী ভাতিজিকে ফাঁকা বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ, তানোর উপজেলায় কন্দপুর গ্রামে মায়ের উপর অভিমান করে তানিয়া আক্তারের (১৬) আত্মহত্যা, মোহপুরে এক স্কুলছাত্রী কে প্রেমের ফাদে ফেলে ধর্ষণ ও ভিডিও ধারনের অভিযোগ, চারঘাটের গোপালপুর গ্রামে কার্টুন দেখানোর প্রলোভনে ৫/৬ বছেরর দুই শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, একই উপজেলার হলীদাগাছী আশ্রয়ণ প্রকল্প এলাকায় (৭) বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া যায়।

এদিকে, রাজশাহীর বুলনপুর এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করাই সুমাইয়া রহমান সুমি (১৭) নামের এক কলেজছাত্রী মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্মহত্যা, তানোরে কামার গাঁ দমদমা গ্রামে ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম কানাইপাড়া গ্রামে তৃষা খাতুন (১৬) এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ, নগরীতে দ্বাদশ শ্রেণির কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী কামিয়া সুলতানা কলি (১৯) কে নির্যাতনের অভিযোগ, দুর্গাপুরে গোলাবাড়ি গ্রামে ঈদের দিনে বিয়ের দাবিতে তরুনীর অনশন, নগরীর উপকন্ঠ বেলপুকুর থানাধীন কামার ধাদাস গ্রামে স্বামীর উপর অভিমান করে ঈদের দিন বিষপানে আদরি বেগম (২৭) আত্মহত্যা, চারঘাট সরদহ ইউনিয়নের পাটিয়া কান্দিগ্রামে বখাটেদের নির্যাতনের শিকার এক স্বামী পরিত্যাক্তা নারী, বাগমারার বড়বিহানালী ইউনিয়নের মন্দিয়ালগ্রামে সিরাজুম মনিরা (২২) নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা, মোহনপুরে অনার্স পড়ুয়া কলেজ ছাত্রীকে (২০) অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে, বাগমারার মাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি গ্রামের জহুরুল ইসলাম (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে অনার্স পড়ুয়া মেয়েকে (২০) ধর্ষণের অভিযোগ, নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় কলেজ ছাত্রীর অশ্লীল ছবি পোষ্ট করার অভিযোগ, গোদাগাড়ীতে আদিবাসী দুই নারীকে ধর্ষণের চেষ্টা ও মারপিটের অভিাযোগ, তানোরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম ও বিয়ে দুই মাসের মাথায় ডিভোর্স অতপর সাহানাজ বেগম (২২) নগরীর বাসাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, বাঘার বাউসা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পাশের বাড়ির গৃহবধূকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বাগমারার তাহেরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার ভিক্ষুক সুবেদা বেওয়া (৬০) ও তার মেয়ে স্বামী পরিত্যাক্তা সোহাগী বেগম কে কুপিয়ে জমখম করে বাড়ি দখলের অভিযোগ, দুর্গাপুর উপজেলার নামোদুরখালীতে স্বামী পরিত্যাক্তা নারীর (২০) শরীরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কেমিকেল নিক্ষেপ সন্দেহের তীর স্বামীর দিকে, মোহনপুরের বাকশিমইল ইউনিয়নের মিরপুর গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, নগরীতে পাষন্ড স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী শাহীনা আক্তার (৪০) গুরতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, নগরীর কাটাখালী থানাধীন ৪নং ওয়ার্ড মাসকাটাদিঘীতে সালেহা বেগম (৬৫) নিজ শয়ন কক্ষে আত্মহত্যার অভিযোগ জানা যায়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031