ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার বিকেলে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির ও সম্পাদক হাবিব আহম্মেদসহ ধূমকেতু পরিবার।
এক অভিনন্দন বার্তায় ধূমকেতু নিউজের প্রকাশক বলেন, ‘নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাকে বজায় রাখবে। আমরা নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।


