ধূমকেতু প্রতিবেদক : পুলিশবাহিনীতে মাদকাসক্ত পুলিশ সদস্যের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।
রোববার দুপুর ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেইজ ও হ্যালো আরএমপি অ্যাপের উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করতে শুরু করেছি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা পুলিশবাহিনীকে পরিচ্ছন্ন করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে আইজিপি রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিটের পুলিশের সদস্যদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেন।


