IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে সৌদি ফেরত গৃহবধুর রহস্যজনক মৃত্যু

তানোরে সৌদি ফেরত গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মৃত্যু লাশ মরদেহ মারা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সৌদি ফেরৎ এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধুর নাম সুমি আক্তার (২৬), তিনি তানোর উপজেলার বিহারইল গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

এবিষয়ে তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মৃতের মায়ের জিম্মায় দেয়া হয়েছে। সোমবার বিকালে ময়না তদন্ত শেষে মায়ের বাড়ি নিয়ামতপুর উপজেলার জাহিদপুর গ্রামে দাফন করা হয়েছে। রোববার সকালে তানোর থানা পুলিশ খবর পেয়ে গৃহবধুর স্বামীর ঘরে গলাই ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা জানা গেছে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার আদমপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে সুমির সাথে প্রায় ৫বছর আগে তানোর উপজেলার বিহারইল গ্রামের আনিকুলের ছেলে রুবেল হোসেন (৪০)’র বিয়ে হয়। বিয়ের ২বছর পর ওই গৃহবধু সৌদি আরবে গিয়ে ২বছর সেখানে কর্ম শেষে করোনার প্রভাবের কারনে গত বছর স্বামীর বাড়িতে ফিরে ঘর সংসার শুরু করেন।

গত ১মাস থেকে গৃহবধুকে সৌদি আরব যাওয়ার জন্য তার স্বামী চাপ দিয়ে আসলেও সন্তান না থাকা ওই গৃহবধু সৌদি যেতে অস্বীকার করে আসছিলেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দন্দ চলে আসছিলো। রোববার ভোরে গৃহবধুর স্বামী ঘরে গলাই ফাঁস দিয়ে লাশ ঝুলে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়ে, ময়না তদন্ত শেষে লাশ মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য পরিস্কার হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31