IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাচাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> সাংবাদিকদের সম্পর্কে এমপি আয়েনের বক্তব্য প্রত্যাহারের দাবি আরইউজে’র

সাংবাদিকদের সম্পর্কে এমপি আয়েনের বক্তব্য প্রত্যাহারের দাবি আরইউজে’র

ধূমকেতু প্রতিবেদক : সম্প্রতি সাংবাদিকদের সম্পর্কে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা বিবৃতির মাধ্যমে প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। মঙ্গলবার দুপুরে আরইউজে’র সভাপতি কাজী শাহেদ এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক স্বাক্ষরিত এমপি আয়েন উদ্দিন বরাবর প্রেরিত এক পত্রে এ দাবি জানানো হয়।

আরইউজে’র প্রেরিতে পত্রে উল্লেখ করা হয়, সংসদ সদস্য আপনি সম্প্রতি বিভিন্ন স্থানে বক্তব্য রাখতে গিয়ে যে সমস্ত ভুয়া সাংবাদিকরা চাঁদাবাজি, মাদকসেবন ও মাদক ব্যবসা করছেন তাদের ধরে গণপিটুনি দিতে বলেছেন। এ কথা বলার চেয়ে আপনি তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলতে পারতেন। আপনার কাছে এমন তথ্য থাকলে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আছে, তাদের কাছে বিচার দাবি করতে পারতেন। কিন্তু আপনি গণপিটুনির কথা বলেছেন। যদি প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা এমন ঘটনার শিকার হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার ব্যাঘাত ঘটবে।

পত্রে আরও উল্লেখ করা হয়, গণমাধ্যম এখন নানামুখি সংকটে। সেখানে আপনার এই বক্তব্য পেশাদার সাংবাদিকদের ঝুঁকির মধ্যে ফেলেছে। আমরাও চাই, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, চাঁদাবাজি, ব্লাকমেইল করা বন্ধ হোক। এ জন্য দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। কোনো কারণে আপনি ক্ষুব্ধ হলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আপনি একজন সম্মানিত আইনপ্রণেতা হিসেবে মানুষকে আইন হাতে তুলে নেয়ার উস্কানি দিতে পারেন না। পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসেবে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব মনে করে আপনার এই বক্তব্য বিবৃতির মাধ্যমে প্রত্যাহার করা উচিত। আপনাকে সবিনয়ে অনুরোধ করবো, আপনার দেয়া বক্তব্য প্রত্যাহার করে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031