IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার
Home >> রাজশাহী >> কাঁকনহাট পৌর বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

কাঁকনহাট পৌর বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : “পায়ে হেটে বাড়ির পাশে বিট পুলিশিং কার্যালয়ে যাই, বিনা খরচায় অনায়াসে পুলিশি সেবা পাই” এই স্লোগান নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয় উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ীর কাঁকনকাট পৌর মিলনায়তনে সভার পূর্বে কাঁকনহাট পৌর সভায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান।

প্রধান অতিথি বলেন, বিট পুলিশিং কার্যালয় করার মূল কারণ জনগণকে বাড়ির পাশে থেকে সেবা প্রদান। বিভিন্ন অভিযোগ সুন্দর ও সুষ্ঠুভাবে নিস্পত্তি করা। এরফলে জনগণকে আর থানায় দৌড়াদৌড়ি করতে হবেনা। বিট পুলিশিং কার্যালয় থেকে সপ্তাহে ৩-৪ দিন করে অফিসারগণ জনগণের কথা শুনবেন এবং কোন অভিযোগ থাকলে তার গ্রহণ পূর্বক জনপ্রতিনিধি ও বিট পুলিশিং এর সদস্যদের সাথে নিয়ে নিস্পত্তি করবেন বলে জানান তিনি। সেইসাথে সকল অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করে রাখবেন। কার্যালয়ে সমাধান না হলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন। কর্তৃপক্ষ সে গুলো সমাধান করবেন। তবে বড় ধরনের মামলা হলে গুলো আদালত সমাধান করবেন। তিনি সকলকে এই কাজে সহযোগিতা এবং মদক থেকে বিরত থাকার আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকরী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আব্দুর রাজ্জাক, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র-১ আজাহার আলী, কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ ও কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর।

কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকতসহ প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। তিনি বলেন, এই সরকার প্রধান, মানষকে সুখে-শান্তিতে এবংনিরাপদে রাখতে নানাবিধ পদক্ষেপ গ্রহন করেছেন। আর জনগণকে নিরাপদে রাখতে প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় ও ওয়ার্ডে ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় করা হচ্ছে। গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে একটি এবং পৌর সভায় তিনটি করে বিট পুলিশিং কার্যালয় করা হয়েছে। এই কার্যালয়ে মাধ্যমে বিনা খরচে অভিযোগগুলো মিমাংশা করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সরকার মৌলিক চাহিদাগুলো পূরনের পাশাপাশি নিরাপত্তা বিষয়ে বেশী জোর দিয়েছেন। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে সরকার তাদেরকে জনগণের বাড়ির পাশে নিয়ে যাচ্ছেন বলে জানান মেয়র। সরকারে সাফল্যের দিকগুরো তুলে জনগণকে এই সরকারে পাশে থাকার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আব্দুল কাউম তামিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930