ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ট্যালেন্ট ইয়াং এ্যাসোসিয়েশন/এ্যালায়েন্স বিটিওয়াইএ পলিটিক্যাল ট্যালেন্ট ইন্সটিটিউশন দি ওয়াল্ড পিপলস ফোরাম এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হোটেলের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিটিওয়াইএ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি লুৎফুল হায়দার স্বপন।
প্রধান আলোচন ছিলেন, এ্যাডভোকেট হাসিবুল ইসলাম হাসিব। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জর্জ কোর্টের এপিপি এ্যাডভোকেট মাহাফুজুল ইসলাম টমাস। বিশেষ অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক এ.এফ.এম মাহবুব জুলফিকার দুলাল ও টিডাবলুএফ এন্ড বিটিওয়াইএ এর রাজশাহী বিভাগীয় মহাসচিব রাজিব উল ইসলাম ডিনপল।
এসময় উপস্থিত ছিলেন, আজিমুদ্দিন মুনসী, মাসুদুল হক মৃধা, আমিন, ছাত্রনেতা এমদাদুল হক লিমন, যুগ্ম মহাসচিব ময়নুল হাসান মিলন ও রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। এছাড়াও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লুৎফুল হায়দার স্বপন বলেন, এটা কোন রাজনৈতিক প্লাটফরম নয়। সাদা মনের মানুষদের নিয়ে ২০০০ সালে এই সংগঠন তৈরী করা হয়। সংগঠন গঠনের পর থেকে তার নিকট বহু অফার এসেছে। কিন্তু তিনি টাকার নিকট মাথানত করেন নি। এছাড়াও এই সংগঠনটি এখন দেশে বিদেশে ভাল পরিচিতি লাভ করেছে এবং এর কাজের জন্য প্রসংশিত হয়েছে বলে জানান তিনি। আগামীতে এই ধারা যেন অব্যাহত রাখতে পারেন তারজন্য সকলের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।


