IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পুঠিয়ায় থামছেনা পুকুর খনন

পুঠিয়ায় থামছেনা পুকুর খনন

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলী জমি গুলোতে দেদারছে খনন করা হচ্ছে পুকুর। এদিকে পুকুর খনন রোধে সভা সামাবেশ করেও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীদের অভিযোগ এক শ্রেণীর মৎস্য ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে রাতারাতি স্কেভেটরের মাধ্যমে পুকুর খনন করছেন। যত্রতত্র পুকুর খননের ফলে এই এলাকায় দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার পাশাপশি দ্রুত কমে যাচ্ছে ফসলী জমি।

স্থানীয়রা বলছেন বিলের পানি প্রবাহের স্থান বন্ধ করে বর্তমানে উপজেলায় বিভিন্ন এলাকায় ৭টি পুকুর খননের কাজ চলছে। এর মধ্যে শিলমাড়িয়া ইউপি এলাকাতে সবচেয়ে বেশী। তারা বলছেন একটি মহলকে প্রতিবিঘায় ২০ হাজার টাকা দিয়ে পুকুর খননের কাজ করছেন মৎস্য চাষিরা। এর ফলে তাদের খনন কাজে কেউ বাধা দেয় না। আবার অনেকেই ভূয়া কাগজপত্র তৈরি করে তিন ফসলী জমিতে পুকুর খনন করছেন। ইতিমধ্যে ভালুকগাছি এলাকার একজন পুকুর খননকারী সহকারী জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করার অভিযোগে জেলহাজতে রয়েছেন।

জানা গেছে, কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করতে গত দু’বছর আগে জনস্বার্থে মহামান্য হাইকোর্টে ২৪৭৬/২০১৯ নম্বরে একটি রীট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২০১৯ সালে কৃষি জমির শ্রেণী পরিবর্তন বা পুকুর খনন না করতে আদেশ দেন। পাশাপাশি কোথাও পুকুর খনন কাজ চললে উপজেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে আবারো পুকুর খনন কাজ শুরু করছেন মৎস্য ব্যবসায়িরা।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুল বলেন, এবার কিছু প্রভাশালী লোকজন আমাদের এলাকার বেশী ভাগ ফসলী জমিতে পুকুর খনন করতে মরিয়া হয়ে উঠেছেন। ইতিমধ্যে চারটি স্থানে পুকুর খনন কাজ চলছে। আরো ২০-২৫ টি স্থানে পুকুর খনন করার প্রস্তুতি চলছে। এই বিষয়টি একাধিবার উপজেলা আইন শৃংখলা ও মাসিক সভায় আলোচনা করেও কোনো লাভ হয়নি। তিনি আরো বলেন, পুকুর মালিকরা একটি বড় মহলকে ম্যানেজ করে তাদের খনন কাজ অব্যাহত রেখেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার ভূইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে দ্বি-ফসলী জমিতে পুকুর খনন করা যাবে না। অথচ এখানে কেউ সে আইন বা নির্দেশনা মানছেন না। যার যেখানে ইচ্ছে অপরিকল্পিত ভাবে পুকুর খনন করছে। এতে করে বর্ষা মৌসুমে মাত্রাতিরিক্ত জলাবদ্ধতায় ফসলহানী ঘটছে। আর ফসলী জমিতে পুকুর খননের আগে আমাদের কাছে কেউ কোনো অনুমতিপত্র নেয়ার প্রয়োজন মনে করে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, পুকুর খনন রোধে এলাকার লোকজনদের সচেতন করতে সভা সমাবেশ করেও তা রোধ করা যাচ্ছে না। এক শ্রেণির লোকজন স্থানীয় প্রভাবশালীদের মদদে ফসলী জমিতে পুকুর খনন করতে আদালতের নির্দেশনা আনছেন। যার কারণে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও খনন বন্ধে কোনো প্রকার পদক্ষেপ নিতে পারছি না। আবার অনেকেই রাতের আধারে অতি গোপনে পুকুর খনন কাজ চালাছেন। তবে এলাকার ফসলী জমি রক্ষার্থে সংশ্লিষ্ট এলাকার মানুষকে প্রতিবাদ করতে হবে। যত্রতত্র স্থানে পুকুর খননের কারণে আগামী দিনে এই এলাকার লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31