IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্যবাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতার
Home >> রাজশাহী >> জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান অব্যাহত

জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, বুধবার নগর ভবন হতে গ্রেটার রোড, বর্ণালীর মোড়, রাজিব চত্বর হয়ে ঘোষপাড়া, সিপাইপাড়া হয়ে রাজশাহী মেডিকেল কলেজ গেট হয়ে লক্ষীপুর মোড় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাবলিক টয়লেটে পানীয় রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ৪১টি মামলা দায়ের করা হয়। ৪১টি মামলায় এক লাখ ৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930