IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্যবাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতার
Home >> রাজশাহী >> রাজশাহীর ৩নং ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীর ৩নং ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : ‘এলাকাবাসীর দোয়া আবার শুরু উন্নয়নের ছোঁয়া’ এই স্লোগান নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কামাল হোসেন বিভিন্ন ধরনের উন্নয়নমূলখ কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিঙ্গাডোবা মোজাম্মেল ডাক্তারের বাড়ী পিছন হতে মীর আইয়ুব আলী স্কুলের গলির রাস্তার কাজ উদ্বোধন করেন।

কামাল বলেন, দীর্ঘ ১৮ বছর পর পূনরায় এই রাস্তা ও ড্রেনের কাজ শুরু হলো। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত কমিশনারের দায়িত্বপালন করার সময় এই রাস্তা করেছিলেন। দীর্ঘ সময় ধরে আর কোন কাউন্সিলর এই রাস্তা ও ড্রেনের কাজ করেন নি। ফলে জনগণ দীর্ঘ সময় ধরে সমস্যার মধ্যে বসবাস করছেন। এই রাস্তা ও ড্রেন হলে অত্র এলাকার বাসিন্দারা জলবদ্ধতার কবল রক্ষা পাবে। সেইসাথে প্রায় ১২০ টি পরিবারের জলাবদ্ধতা ও ড্রেনের সমস্যা থেকে রক্ষা পাবে।

তিনি আরো বলেন, পূনরায় নির্বাচিত হয়ে ‘এলাকাবাসীর দোয়া আবার উন্নয়নের ছোঁয়া’ নির্বাচনী এই স্লোগান নিয়ে আবারও উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। ডিঙ্গাডোবার এই রাস্তার কাজ ছাড়াও কাইসার রহমান মোমোরিয়াল হাসপাতালের পূর্বের গলি, বিলসিমলা কাউসার এর বাড়ীর গলি, দাশপুকুর পিন্টুর বাড়ী হতে সোলেমান এর বাড়ীর গলি ও ড্রেনের কাজ চলমান রয়েছে। এছাড়াও সাবেক কাউন্সিলর হাবিব এর বাড়ীর সামনের রাস্তার কার্পেটিং এর কাজ চলছে। পর্যায়ক্রমে অত্র ওয়ার্ডের সকল রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তাঁর ওয়ার্ডে এই উন্নয়নমূলক কাজ শুরু করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ৩ নং ওয়ার্ডের সমস্যা বিবেচনায় উন্নয়নকল্পে যথেষ্ট বরাদ্ধ দিয়েছেন মেয়র। অত্র ওয়ার্ডের সকল প্রকার উন্নয়নমূলক কাজ তাঁর আমলেই সমাপ্ত হবে বলে প্রতিশ্রুতি দেন কাউন্সিলর। সেইসাথে ওয়ার্ডবাসীকে ধৈর্য্যধারণ করে কাজগুলো সুন্দরভাবে শেষ করতে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড সচিব আহাদ আলী, কাউন্সিলরের বড় ছেলে সোহান শাকিল শিমুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930