IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> রাজশাহী >> নগর আ.লীগের সাবেক সভাপতি ডুলু’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নগর আ.লীগের সাবেক সভাপতি ডুলু’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক ডুলু‘র ১২তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক ডুলু‘র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের তিনি অনেক অবদান রেখেছেন। দলীয় নেতাকর্মীদের সব সময় সাহস জোগাতেন। আজকের এই দিনে আমি তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সভা ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। স্মৃতিচারণ করে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী ও সাবেক কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান বাবু।

সভা ও দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সৈয়দ শাহাদত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোসাব্বিরুল ইসলাম, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তেতু, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক দপ্তর সম্পাদক মাহবুব-উল-আলম বুলবুল, সাবেক উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, সাবেক কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম তোতা, এনামূল হক কলিন্স, মকিদুজ্জামান জুরাত, এ.বি.এম হাবিবুল্লা ডলারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31