IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসী
Home >> রাজশাহী >> আত্মহত্যার চেষ্টা ধর্ষণের শিকার গৃহবধূর

আত্মহত্যার চেষ্টা ধর্ষণের শিকার গৃহবধূর

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : আসামিপক্ষের লোকজন কটূক্তি করায় ধর্ষণের শিকার এক গৃহবধূ (২৪) ঘুমের ওষুধ ও হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বৌবাজার মহল্লায় এ ঘটনা ঘটেছে।

রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মহত্যার আগে ওই গৃহবধূ দুই পাতার একটি চিরকুট লিখেছেন। এতে তিনি আসামিপক্ষের লোকজনের কটূক্তির বিষয়টি উল্লেখ করেছেন।

গত ১৮ জানুয়ারি দুই সন্তানের জননী ওই গৃহবধূ বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি ধর্ষণের মামলা করেন। মামলায় রাজশাহী রেলওয়ে স্টেশনের তৎকালীন স্টেশন মাস্টার মঈন উদ্দিন আজাদকে (৪২) আসামি করা হয়। ৩ ফেব্রুয়ারি নাটোর থেকে আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, ট্রেনে যাতায়াতের সময় স্টেশন মাস্টার আজাদের সঙ্গে নারীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হতো। আজাদ ওই নারীকে রেলওয়েতে একটি চাকরি দিতে চেয়েছিলেন। এ জন্য তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিলেন। চাকরির প্রস্তুতির বই দেয়ার নামে ১৭ জানুয়ারি আজাদ ওই নারীকে তার বাসায় ডাকেন। ওই নারী গেলে ফাঁকা বাসায় আজাদ তাকে ধর্ষণ করেন। পরদিন ওই নারী মামলা করেন।

সোমবার দুপুরে রামেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওই গৃহবধূ মেঝেতে ঘুমাচ্ছেন। তার সঙ্গে মা, ফুফু ও স্বামী ছিলেন।

তারা জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে ভাড়া বাসায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পাশাপাশি হারপিক পান করেন ওই গৃহবধূ। অনেক ডেকেও সাড়া না পেয়ে পুলিশে ফোন করা হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। এরপর তাকে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

তারা আরও জানান, আসামি এখনও কারাগারে আছেন। গত শনিবার আদালতে এ মামলার ধার্য্য দিন ছিল। সেখানে আসামিপক্ষের লোকজন এই গৃহবধূকে কটূক্তি করেন। আর আরমান আলী নামের এক ব্যক্তি আসামি আজাদের পক্ষ থেকে মামলাটি মীমাংসা করে নেয়ার চাপ দিচ্ছিলেন। আসামির ভগ্নিপতি মনু মিয়াও গৃহবধূর নামে এলাকায় নানা বাজে কথা ছড়িয়ে বেড়াচ্ছিলেন। এসব সহ্য করতে না পেরে ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

ওই নারীর স্বামী তাদের কাছে থাকা একটি চিরকুট দেখান। এটি তার স্ত্রীর লেখা বলে তিনি দাবি করেন। চিরকুটে ধর্ষণের মামলা করায় নানা কটূক্তির কথা উল্লেখ করা আছে। থানার ওসি স্নেহ করায় এটাকে খারাপ সম্পর্ক বলে আসামিপক্ষ প্রচার করছে বলেও চিরকুটে লেখা হয়েছে। যারা এসব কটূক্তি করছেন তারা যেন ছাড় না পান সে কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া নিজের দুই সন্তানকে দেখে রাখার জন্য স্বামী ও মায়ের কাছে আকুতি জানিয়েছেন ওই গৃহবধূ।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ধর্ষণের মামলার পর আসামি গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের মেডিকেল রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সেটি পাওয়া গেলে অভিযোগপত্র দাখিল করা হবে। এরই মধ্যে মেয়েটি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31